মিটু অভিযোগে সরব বাঙালি অভিনেত্রীর যোগদান রাজনীতিতে
মিটু অভিযোগে সরব বাঙালি অভিনেত্রীর যোগদান রাজনীতিতে
বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিটু অভিযোগ নিয়ে আসা অভিনেত্রী পায়েল ঘোষ শেষমেষ রাজনীতিতে যোগ দিলেন। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের নেতৃত্বাধীন দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেন অভিনেত্রী। জানা গিয়েছে, দলের মহিলা শাখার সহ–সভাপতি হিসাবে যোগ দিলেন তিনি।

আটওয়ালে জানিয়েছেন, পায়েল ঘোষ সহ অন্যান্যদের দলে প্রবেশ দলের শক্তি বৃদ্ধি করবে। তিনি বলেন, 'আমি তাঁকে বলেছি যে আরপিআই(এ) ডঃ বাবাসাহেব আম্বেদকরের দল। এই দল সমাজের সব স্তরের, তারা দলিত, আদিবাসী, ওবিসি, গ্রামবাসী ও বস্তিবাসী হোক না কেন সকলকে সহায়তা করে। আপনি যদি এই দলে যোগ দেন তবে আরপিআই ভালো একটি মুখ পাবে। আমি পায়েল ঘোষের সঙ্গে এগুলি আলোচনা করার পরই তিনি দলে যোগ দিতে রাজি হন।’
১৯৮৯ সালের ১৩ নভেম্বর কলকাতায় জন্ম নেন মডেল তথা অভিনেত্রী পায়েল ঘোষ। শহরের স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। ২০১৭ সালে পায়েল প্যাটেল কি পাঞ্জাবি শাদি সিনেমা দিয়ে হিন্দি ফিল্ম জগতে প্রবেশ করেন। সম্প্রতি তিনি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications