নোট বাতিলে ক্ষতি ৫৭৭ কোটি, রিজার্ভ ব্যাঙ্কের কাছে ক্ষতিপূরণের দাবি ৪টি নোট ছাপানোর প্রেসের

নোট বাতিলে সরকারি নোট ছাপানোর প্রেসগুলির ক্ষতি হয়েছে প্রায় ৫৭৭ কোটি টাকা। ক্ষতিপূরণে রিজার্ভ ব্যাঙ্ককে জানিয়েছে ৪ টি প্রিন্টিং প্রেস।

নোট বাতিলে সরকারি নোট ছাপানোর প্রেসগুলির ক্ষতি হয়েছে প্রায় ৫৭৭ কোটি টাকা। ক্ষতিপূরণে রিজার্ভ ব্যাঙ্কের কাছে চিঠি পাঠিয়েছে ৪ টি প্রিন্টিং প্রেস। গতবছরের ৮ নভেম্বরে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকে এই ক্ষতি বলে জানা গিয়েছে।

নোট বাতিলে ক্ষতি ৫৭৭ কোটি, রিজার্ভ ব্যাঙ্কের কাছে ক্ষতিপূরণের দাবি ৪টি নোট ছাপানোর প্রেসের

সম্প্রতি প্রকাশিত রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে নোট বাতিলে ক্ষতির বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। সরাসরি ক্ষতির কথা না বলা হলেও, লাভের পরিমাণ কমে যাওয়া এবং কেন্দ্রকে দেওয়া তাদের বার্ষিক ডিভিডেন্ড কম দেওয়ার কথা জানানো হয়েছে। সরকারি আধিকারিক এবং নোট ছাপানোর প্রেসের আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। যেহেতু নোট ছাপানোর প্রেসগুলি কোনও বাণিজ্য়িক কাজ করে না, তাই নোট বাতিলে তাদের ক্ষতি হয়ই।

বিপুল পরিমাণ কারেন্সি নোট পেপার আনতে যে খরচ হয়েছে, সেই খরচও রয়েছে ৫৭৭ কোটি টাকার তালিকায়। ৫০০ ও ১০০০ টাকার নোটের জন্য আগে থেকেই আনা কারেন্সি নোট পেপারও খরচও রয়েছে এই তালিকায়। বাতিল কালি, নতুন নোট প্যাক করা, নতুন নোট পাঠানো, সব খরচই অন্তর্ভুক্ত রয়েছে এই তালিকায়।

ভারতে এখন ৪টি কারেন্সি প্রিন্টিং প্রেস থেকে আরবিআইকে নোট পাঠানো হয়। এদের একটি রয়েছে নাসিক এবং দেওয়াসে। অপর দুটি রয়েছে মাইসোর ও শালবনিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+