বিমানের টিকিট বাতিল করার চার্জ কমল, নির্দেশিকা কার্যকর ১ অগাস্ট থেকে
নয়াদিল্লি, ১৩ জুলাই : বিমানযাত্রায় নতুন সুখবর এল যাত্রীদের জন্য। এবার থেকে বিমানের টিকিট বাতিল করলে ন্যায্য মূল্যের বেশি আর কোনও টাকা দিতে হবে না যাত্রীদের। এবং একইসঙ্গে যে রুটের টিকিট কাটা রয়েছে, সেই টিকিটের বাতিল বাবদ কত টাকা ফেরত পাওয়া যাবে তাও উল্লেখ করে দিতে হবে। [১ ঘন্টার উড়ানে সর্বোচ্চ ভাড়া ২৫০০!]
বেসরকারি বিমান পরিবহণ নির্ণায়ক সংস্থা (ডিজিসিএ) এদিন জানিয়েছে, আগামী ১ অগাস্ট থেকে এই নতুন নির্দেশিকা কার্যকর হবে। টিকিটের বেসিক ফেয়ার ও জ্বালানি সারচার্জ বাদে আর কোনও অতিরিক্ত টাকা কাটতে পারবে না বেসরকারি বিমান পরিবহণ সংস্থাগুলি।

এই নির্দেশিকার ফলে বেসরকারি বিমান পরিবহণে আরও জোয়ার আসবে বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে বর্তমানে যারা বিমানে যাতায়াত করেন তাদের ক্ষেত্রেও এই নতুন নির্দেশিকা স্বস্তির বাণী বলেই মত ওয়াকিবহাল মহলের।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিমান সংস্থা টিকিট বাতিলের চার্জ অনেক বাড়িয়ে দিয়েছে। এই নির্দেশিকার ফলে সেই অতিরিক্ত চার্জও বিমান যাত্রীদের দিতে হবে না। বিশেষ অফার বা প্রোমোর ক্ষেত্রেও এই নয়া নির্দেশিকা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications