একধাক্কায় অনেকটাই বেতন বাড়ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, ঘোষণা কেন্দ্রের

কেন্দ্র এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্র। শিক্ষামন্ত্রী প্রকাশ জাভড়েকর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

কেন্দ্র এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্র। শিক্ষামন্ত্রী প্রকাশ জাভড়েকর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের উচ্চশিক্ষা সংস্থাগুলিতে ভাল প্রতিভাকে আকর্ষণ করতেই এই সিদ্ধান্ত।

বেতন বাড়ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, ঘোষণা কেন্দ্রের

ফ্যাকাল্টি মেম্বারদের সিনিয়রিটির ওপর নির্ভর করেই এই বেতন বৃদ্ধি ২২ থেকে ২৮ শতাংশ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। টাকার দিক থেকে বেতন বৃদ্ধির পরিমাণ ১০ থেকে ৫০ হাজার টাকা। ২০১৬-র ১ জানুয়ারি থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর করা হবে।

কেন্দ্রের এই ঘোষণায় ৪৩ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ৩২৯ টি রাজ্য বিশ্ববিদ্যালয় ছাড়াও ১২,৯১২ টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষকরা এর ফলে উপকৃত হবেন।

আইআইটি, আইআইএম কিংবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের শিক্ষকরাও এর ফলে উপকৃত হবেন।

বেতন বাড়ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, ঘোষণা কেন্দ্রের

ভাল টাকা দিয়ে সরকার প্রতিভা ধর ব্যক্তিদের আকর্ষণ করতে চায়, বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর সুবিধা সঙ্গে সঙ্গে পেলেও, রাজ্যের ক্ষেত্রে এই সুবিধা পেতে অপেক্ষা করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+