হোটেলে বসে খাবার নষ্ট! ভিন রাজ্যে খেসারত দিতে হতে পারে আপনাকেও
বাড়িতে পাতে খাবার নষ্ট হয় প্রতিদিনই। কেউ না কেউ সেই খাবার নষ্ট করেন। কিন্তু এই খাবার নষ্টের বিপক্ষে তেলেঙ্গানার এক হোটেল।
বাড়িতে পাতে খাবার নষ্ট হয় প্রতিদিনই। কেউ না কেউ সেই খাবার নষ্ট করেন। কিন্তু এই খাবার নষ্টের বিপক্ষে তেলেঙ্গানার এক হোটেল। ওয়ারাঙ্গেলের কেধারি ফুড কোর্ট খাবার নষ্টের বিরুদ্ধে নেমে পড়েছে। যাঁরা প্লেটের অর্ধেক খাবার নষ্ট করছেন, তাদেরকে জরিমানা করছে ওই হোটেল কর্তৃপক্ষ।

ওয়ারাঙ্গেলের কেধারি ফুড কোর্ট বছরের পর বছর ধরে তেলেঙ্গানায় জনপ্রিয়। খাবারের গুণমান থেকে শুরু করে খাবার পরিবেশন, সবেতেই এগিয়ে মানুষের প্রশংসা। এবার খাবার নষ্ট করা যাবে না, এই নিয়ে প্রচার শুরু করেছেন প্রমোটর লিঙ্গালা কেদারি।
হোটেলের ডিসপ্লে বোর্ডে গ্রাহকদের সাবধান করে বলা হয়েছে, যাঁরা খাবার নষ্ট করবেন, তাঁদের ৫০ টাকা করে জরিমানা দিতে হবে। গত দুবছর ধরে খাবার নষ্টের জেরে জরিমানা দিতে হচ্ছে ওয়ারাঙ্গেলের কেধারি ফুড কোর্টে। এই বাবদ এখনও পর্যন্ত ১৪ হাজার টাকা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন লিঙ্গালা কেদারি। সংগ্রীহিত টাকা তিনি অনাথ আশ্রমে দান করতে চান বলে জানিয়েছেন। এখন তাঁর ফুড কোর্টে যাঁরা আসেন, সবাই সচেতন। ফলে জরিমানাও আদায় হচ্ছে কম।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications