Pawar versus Pawar in Maharashtra: খেলা ঘুরিয়ে দেবেন শরদ? আজই সম্মুখ সমরে প্রমাণ হবে এনসিপি কার
কাকার চালে কি শেষে মাত হবেন ভাইপো? সেই প্রশ্নটাই উঠতে শুরু করেছে মহারাষ্ট্রে। শেষপর্যন্ত খেলা ঘুরিয়ে দিতে পারেন শরদ পাওয়ার। পাওয়ার বনাম পাওয়ার যুদ্ধে সম্মুখ সমরে বুধবারই অগ্নিপরীক্ষা! প্রমাণ হয়ে যাবে এনসিপি কার! শরদ পাওয়ার নাকি অজিত পাওয়ারের!
দু-পক্ষই এদিন বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে কোন পক্ষে কারা যান, তার উপর নির্ভর করবে মহারাষ্ট্রে এনসিপির ভাগ্য। অজিত পাওয়ার ডিগবাজি খাওয়ার পর দাবি করেছিলেন, প্রায় পুরো পরিষদীট টিম তাঁর সঙ্গে রয়েছে। কিন্তু শরদ পাওয়ার মঙ্গলবার ময়দানে নেমে খেলা অনেকটাই ঘুরিয়ে পেরেছেন বলে রাজনৈতিক মহল দাবি করছে।

মঙ্গলবার শরদ পাওয়ারের ব়্যালির পর বুধবারই পাল্টা চাল দিয়েছেন ভারতীয় রাজনীতির দ্রোনাচার্য শরদ পাওয়ার। ভাইপোকে মাত দিতে তিন সম্মুখ সমরে পরীক্ষা দিতেও পিছপা হচ্ছেন না। পাওয়ার বনাম পাওয়ার লড়াইয়ে কার দলে বেশি বিধায়ক, তার প্রমাণ হয়ে যাবে বুধবারই। তারপরই স্থির হয়ে যাবে কে আসল এনসিপি!
রবিবার এনসিপিতে বিদ্রোহ ঘোষণা করে মহারাষ্ট্র সরকারে যোগ দেন অজিত পাওয়ার। চটজলদি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তিনি জানান, দলের অধিকাংশ নেতা তাঁর সঙ্গে রয়েছেন। এরপর তিনি সাংসদ তথা এনসিপির কার্যনির্বাহী সভাপতি প্রফুল্ল প্যাটেলকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন।
অজিত পাওয়ার শুধু এই দাবি করেই ক্ষান্ত হননি যে, পুরো এনসিপি দল তাঁর সঙ্গে রয়েছে। তিনি এমন কথাও বলেন যে, এনসিপি পার্টির নাম ও প্রতীক আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যবহার করব। কারণ দল আমাদের সঙ্গে আছে, অধিকাংশ বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। এরপরই কড়া অবস্থান নেওয়া হয় শরদ পাওয়ারের পক্ষ থেকে।

শরদ পাওয়ারের সাফ জানিয়ে দেন, তিনি ভাইপোর এই পদক্ষেপে গভীরভাবে অপমানিত এবং মর্মাহত। তিনি যে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠা করেছেন এবং লালন-পালন করেছেন। সেই পার্টির নেতারা যে এভাবে বিদ্রোহ করবে, তা ভাবিনি। তবে সত্য শীঘ্রই বেরিয়ে আসবে।
এরপরই শরদ পাওয়ার ময়দানে নামের শক্তি প্রদর্শনে। অনেক সময় তিনি হারা ম্যাচ জিতিয়েছেন। এক্ষেত্রে গৃহযুদ্ধে তিনি ভাইপো অজিতকে মাত দিয়ে এনসিপির পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন কি না, তা বলবে সময়। এদিন টুইটারে শরদ পাওয়ার প্রতি আনুগত্য ঘোষণা করেছে বেশ কয়েকজন এনসিপি নেতা।
অজিত পাওয়ার তাঁর কাকা শরদ পাওয়ারের সঙ্গ ছেড়ে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারে যোগ দেওয়ার পরে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির বা এনসিপির ৫৩ জন বিধায়কের মধ্যে ৪০ জনের সমর্থন দাবি করেছেন। তবে আটজন বিধায়কের সঙ্গে শপথ নিতে দেখা গিয়েছে তাঁকে।
এই বিদ্রোহের তিনদিন পরে এখনো স্পষ্ট নয় যে কার পক্ষে সমর্থন বেশি। অজিত পাওয়ার দাবি করেই ক্ষান্ত। এদিন আবার সুপ্রিয়া সুলে এনসিপির কার্যনির্বাহী সভানেত্রী সুপ্রিয়া সুলে বৈঠক ডেকেছেন। সেখানে সমস্ত নেতা-নেত্রী, পরিষদীয় ও সংসদীয় টিমকে আসতে বলা হয়েছে।

এর মধ্যে আবার অজিত পাওয়ারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া দু'জন বিধায়ক পরে শারদ পাওয়ারের কাছে ফিরে আসেন। তাঁরা হলেন মকরন্দ পাটিল এবং বালাসাহেব পাতিল। সাংসদ অমল কোলহেও শারদ পাওয়ারের দলে ফিরে আসবেন বলেও জানিয়েছেন।
শরদ পাওয়ারের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে পোস্ট করেছেন অনেকে। শরদ পাওয়ারের সঙ্গে তাঁদের ছবি শেয়ার করে সমর্থন বার্তা দিয়েছেন অনিল দেশমুখ, জিতেন্দ্র আওয়াধ, জয়ন্ত পাটিল, রোহিত পাওয়ার, সন্দীপ ক্ষীরসাগর ও প্রজক্ত প্রসাদরাও তানপুরে।
এদিকে অজিত পাওয়ার গোষ্ঠীর মধ্যে রয়েছে রবিবার তাঁর সাথে শপথ নেওয়া বিধায়ক ছগান ভুজবল, ধনঞ্জয় মুন্ডে, দিলীপ ওয়ালসে পাতিল, অনিল পাতিল, হাসান মুশরিফ, অদিতি তাটকরে, ধর্মরাওবা আত্রম ও সঞ্জয় বানসোডে। জিতেন্দ্র আওয়াধ বলেন, শরদ পাওয়ার যখনই বিধায়কদের ডায়াল করা শুরু করবেন, তখনই স্পষ্ট হবে সংখ্যা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications