Pawar versus Pawar in Maharashtra: ‘মুখ্যমন্ত্রী হতে চাই’! নম্বর যুদ্ধে শরদকে টেক্কা দিয়ে বার্তা অজিতের

এনসিপিতে কার অধিকার বেশি। বিধায়করা কে কার দিকে, সেই যু্দ্ধের ফল সামনে আসতেই অজিত পাওয়ার বার্তা দিলেন, "আমি মুখ্যমন্ত্রী হতে চাই'! উল্লেখ্য, এনসিপির পাওয়ার কার হাতে থাকবে, তা জানতে এদিন দুই শিবির বৈঠক ডেকেছিল। সেখানে নম্বর যুদ্ধে শরদকে টেক্কা দিয়েছেন ভাইপো অজিত।

অজিত পাওয়ার এনসিপিতে বিদ্রোহ জারি করার তিনদিনের মাথায় দুই শিবির শক্তি প্রদর্শনে নামে। অজিত পাওয়ারের নেতৃত্বে বিচ্ছিন্ন এনসিপি গোষ্ঠী মুম্বইয়ের বান্দ্রায় একটি সভা করে। আর মুম্বইয়ের নরিমান পয়েন্টে শরদ পাওয়ার গ্রুপের সভা হয়। অজিত পাওয়ার ৪৩ জনের মধ্যে ২৯ জন এবং শারদ পাওয়ার ১৩ জনের সমর্থন পান।

ajit pawar

এই নম্বর গেমে এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারকে টেক্কা দেন অজিত পাওয়ার। শৎদরে থেকে দ্বিগুণ বিধায়কের সমর্থন পাওয়া অজিত পাওয়ার তারপর বলেন, তিনি একদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চান। দলের প্রধান শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ জারির মাত্র কয়েকদিন পরেই তাঁর এই বার্তা তাৎপর্যপূর্ণ।

অজিত পাওয়ার বিচ্ছিন্ন এনসিপি গ্রুপকে নিয়ে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি-শিবসেনা মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছিলেন। এখন তিনি বলছেন একদিন মুখ্যমন্ত্রী হতে চান। তাঁর এই দাবির নেপথ্যে কী অঙ্ক রয়েছে, তা অবশ্য তিনি খোলসা করেননি। এখন তিনি দলের নাম ও প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে যাওয়ার কথা ভাবছেন।

অজিত পাওয়ারের বিদ্রোহের পর শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেছিলেন, অজিত পাওয়ার বিজেপি জোটের সরকারে যোগ দিয়েছেন, এবার শিন্ডেকে সরে যেতে হবে। তারপর অজিত পাওয়ারের এহেন মন্তব্যের পিছনে ভিন্ন কোনো সমীকরণ রয়েছে কি না তা বলবে ভবিষ্যৎ।

ajit pawar

এদিন মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের সমর্থনে পোস্টার নিয়ে হাজির হয়েছেন নেতা-কর্মীরা। শরদ পাওয়ারের বাসভবনের বাইরের ব্যানারগুলিতে লেখা- একজন ৮৩ বছর বয়সি যোদ্ধা একা লড়াই করছেন, সবাই সমর্থন করুন। অজিত পাওয়ার শিবিরও এনসিপি প্রধান শরদ পাওয়ারের ছবি ব্যবহার করেছে।

যদিও শরদ পাওয়ার স্পষ্টভাবে তাদের এই কাজ করতে নিষেধ করেন। কিছু বিধায়ক উভয় সভঙাতেই গিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে এই সংখ্যার লড়াই নিয়েও ধন্দ রয়েছে। আবার এদিনের সভা থেকে দূরে ছিলেন অনেকেই। নির্বাচন কমিশনে এনসিপির নাম এবং প্রতীক নিয়ে আবেদন জানানোর পর এই ছবি আরো স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+