দিল্লির একই জায়গায় গুরু রবিদাসের মন্দির হবে, কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট

দিল্লির একই জায়গায় গুরু রবিদাসের মন্দির হবে, কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট

‌দক্ষিণ দিল্লির যেখানে গুরু রবিদাসের মন্দির ছিল, ঠিক সেখানেই কেন্দ্রকে জমি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়ে, মন্দির নির্মাণের পথ সুগম করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ছ’‌সপ্তাহের মধ্যে নির্মাণকাজের জন্য কমিটি গঠন করতে। মন্দিরের আশেপাশে কোনও বাণিজ্যিক কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট।

দিল্লির একই জায়গায় গুরু রবিদাসের মন্দির হবে, কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট


শীর্ষ আদালতের নির্দেশেই দিল্লি ডেভলপমেন্ট অথরিটি এই মন্দিরটিকে ভেঙে ফেলেছিল। এরপরই গোটা দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। চলতি বছরের ১৯ আগস্ট অথরিটিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে মন্দির সংলগ্ন এলাকায় কোনও রাজনৈতিক দল বা অন্য কেউ যেন আইন–শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে।

এই মন্দির নিয়ে শুনানি চলার সময়ই অ্যার্টনি জেনারেল কে কে বেণুগোপাল কেন্দ্রের হয়ে সুপ্রিম কোর্টে একই জায়গায় মন্দিরের নিমার্ণের জন্য ২০০ স্কোয়ার মিটার জমির প্রস্তাব দেন। কিন্তু কিছু পরিস্থিতির কারণে ২০০ স্কোয়ার মিটারের বদলে তা ৪০০ স্কোয়ার মিটার জমির আবেদন করা হয় পরে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদন অনুসারে, মন্দিরটি বেড়া দিয়ে ঘিরে দেওয়া হবে এবং প্রবেশের জন্য গেট থাকবে। ঘেরা জায়গার বাইরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া চলবে না।

কেন্দ্র ওই আবেদনে জানিয়েছে, তারা সাধু রবিদাসের পুকুর ও চারটে সমাধিকে পুনরুদ্ধার করতে চায়। কিন্তু সমাধির ওপর মন্দিরের কাঠামো তৈরি করা হবে না। গুরু রবিদাসের কাঠ দিয়ে তৈরি অস্থায়ী ২০ ফিট বাই ২০ ফিটের মূর্তি তৈরি করা হবে, ভক্তরা সেই মূর্তিকেই পুজো করবেন। মন্দির ভাঙা নিয়ে কোনও রাজনীতি না করার জন্য শীর্ষ আদালত আগেই সতর্ক করেছিল এবং যদি কেউ বিক্ষোভ দেখায় তবে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। মন্দির ভাঙার পর দলিত নেতা তথা ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ হিংসাত্মক বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রচুর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। চন্দ্রশেখর আজাদ সহ ৯০ জন নেতাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+