আইআইটি সহ এই প্রতিষ্ঠানগুলিতে অনুষ্ঠিত হবে 'দেশাত্মবোধক রক' গানের শো, জারি নির্দেশ
এবার দেশের আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে পড়ুয়াদের জন্য আয়োজিত হবে 'দেশাত্মবোধক রক গান' কেন্দ্রিক অনুষ্ঠান।
এবার দেশের আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে পড়ুয়াদের জন্য আয়োজিত হবে 'দেশাত্মবোধক রক গান' কেন্দ্রিক অনুষ্ঠান। খোদ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের তরফে এই নির্দেশ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই ধরনের গানের অনুষ্ঠান আয়োজনের বন্দোবস্ত করতে বলা হয়েছে।

'ইয়ে ইন্ডিয়া কা টাইম হ্যায়' নামাঙ্কিত এক অনুষ্ঠানের অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। এজন্য কেন্দ্রীয় সরকার কিছু রক ব্যান্ডকে বেছে নিয়েছে। যাঁরা বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও আইআইটি-তে গিয়ে এই ধরনের দেশপ্রেম মূলক রক গান পারফর্ম করবে। এই কাজে সরকারের সঙ্গে রয়েছে একটি প্রাইভেট বিনোদনমূলক সংস্থাওয যারা এই রক ব্যান্ডগুলিকে বাছবার কাজ করছে সরকারের তরফে।
উল্লেখ্য়, ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বছরপূর্তি ও দেশের স্বাধীনতার ৭০ বছরপূর্তি উপলক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। প্রসঙ্গত দেশের স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে একাধিক অনুষ্ঠান দেশজুড়ে সংগঠনিত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।












Click it and Unblock the Notifications