পাটনা স্টেশনে ফ্রি 'ওয়াই-ফাই', চুটিয়ে চলছে পর্ন দেখা
পাটনা, ১৭ অক্টোবর : পাটনা স্টেশনে গত সেপ্টেম্বর মাস থেকে চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই ব্যবস্থা। আর তারপর থেকেই ইন্টারনেট ব্যবহারকারীদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে এই স্টেশন। দেশের মোট ২৩টি বড় স্টেশনে যে ওয়াই-ফাই ব্যবস্থা চালু করা হয়েছে তাতে ইন্টারনেট সার্চে সবচেয়ে এগিয়ে নীতীশ কুমারের রাজ্যের শহর পাটনার রেল স্টেশন। [যৌনতার নানা মারপ্যাঁচ শেখাতে খুলল বিশ্বের প্রথম 'পর্ন অ্যাকাডেমি']
তবে ইন্টারনেটে কী সার্চ হয় পাটনার রেলস্টেশনে। সেটাও কিন্তু উঠে এসেছে। জানা গিয়েছে, পাটনার রেলস্টেশনের ফ্রি ওয়াই-ফাইয়ের বেশিরভাগটাই ব্যবহার করা হয় পর্নোগ্রাফি দেখার উদ্দেশ্যে। [ক্লাস চলাকালীনই মোবাইলে পর্ন দেখতে ব্যস্ত সপ্তম শ্রেণির ছাত্রী]

দেশের সমস্ত বড় রেলস্টেশনে আগামী ৩ বছরের মধ্যে ফ্রি ওয়াই-ফাই পরিষেবা চালু করা হবে বলে কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু আগেই জানিয়েছেন। তবে পাটনা স্টেশনে যেভাবে চুটিয়ে পর্ন দেখা চলছে তাতে আগামিদিনে রেল কীভাবে এর মোকাবিলা করে সেটা অবশ্যই দেখার। [এবার পর্ন সিনেমার শুটিং হবে সুদূর মহাকাশে]
নাম না করে রেলের আধিকারিকই জানিয়েছেন, পাটনা স্টেশনই সারা দেশে পর্ন সার্চে সবচেয়ে এগিয়ে। যে ব্রডব্যান্ড কোম্পানি এই ফ্রি ওয়াই-ফাই পরিষেবা পাটনা স্টেশনে লাগিয়েছে তারাই রেলকে রিপোর্ট করেছে বলে সূত্রের খবর। ['দেশি' পর্নোগ্রাফিই বেশি পছন্দ ভারতীয়দের]
আরও জানা গিয়েছে, পর্ন সার্চে পাটনার পরে সবচেয়ে এগিয়ে রয়েছে যথাক্রমে জয়পুর, বেঙ্গালুরু ও নয়াদিল্লির রেলস্টেশনগুলি।
পাটনায় মোট ২০০টি দূরপাল্লার ট্রেন নিত্যদিন যাতায়াত করে। বিহারে পাটনা স্টেশনেই সবচেয়ে প্রথমে ওয়াই-ফাই পরিষেবা বসানো হয়েছে। আর সারা ভারতের মধ্যে মুম্বইয়ের স্টেশনে সবচেয়ে আগে বসেছে ফ্রি ওয়াই-ফাই পরিষেবা।
প্রসঙ্গত, ২ বছর আগে পাটনায় যখন ফ্রি ওয়াই-ফাই পরিষেবা বসানো হয়েছিল তখন আম জনতা সবচেয়ে বেশি সিনেমা ডাউনলোড করছিল বলে জানা গিয়েছিল। তবে এখন তা বদলে গিয়েছে পর্ন সার্চে। এখন দেখার রেল বা বিহার সরকার এই নিয়ে কী ব্যবস্থা নেয়।












Click it and Unblock the Notifications