Vande Bharat Express: সপ্তাহে ছয়দিনই দেওঘর পর্যন্ত ছুটবে বন্দে ভারত! গঙ্গাজল ভরতে স্টপেজ দেবে ৩০ মিনিট

Vande Bharat Express: মহাদেব ভক্তদের জন্য দারুণ খবর! দেওঘর (Deoghar) পর্যন্ত চলবে এবার বন্দে ভারত এক্সপ্রেস। প্রত্যেক বছর কয়েক হাজার ভক্ত দেওঘর যান। এবার সেই সমস্ত যাত্রীদের জন্য সুখবর দিতে চলেছে ভারতীয় রেল। তবে এই ট্রেন চলবে পাটনা পর্যন্ত। আর তা চালু হলে ভক্তরা এই ট্রেনে চেপে একদিনেই দেওঘরে বাবা বৈদ্যনাথকে পুজো দিয়ে ফিরতে পারবেন।

এমনকী সুলতানগঞ্জে গঙ্গার জল ভরতে আধ ঘণ্টা স্টপেজও দেবে দেশের প্রথম সেমি বুলেট (Patna-Deoghar Semi Bullet)। তবে কবে থেকে পাটনা- দেওঘর রুটে বন্দে ভারত (Vande Bharat Express) চালানো হবে তা এখনও কিছু জানানো হয়নি।

Vande Bharat Express

'নবভারত টাইমসে'র প্রকাশিত খবর অনুযায়ী, ভাগলপুরের ডিএম এই পরিকল্পনার কথা জানিয়েছেন। এবং বলেছেন, রেল মন্ত্রকের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা রেল (Indian Rail) নিতে পারে।

  • Vande Bharat Express: একদিনে পুজো দিয়ে ফেরা যাবে

পাটনা থেকে দেওঘর সড়ক পথে দীর্ঘ সময় লাগে। কিন্তু এই রুটের মধ্যে বন্দে ভারত (Vande Bharat Express) চালু হলে এক ধাক্কায় সময় অনেকটাই কমে যাবে। এমনকী একদিনের মধ্যেই মহাদেবের পুজো সেরে ফিরতে পারবেন যাত্রীরা। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভাগলপুরের জেলা ম্যাজিস্ট্রেট বিক্রমশিলা মহোৎসবের সময় এই ট্রেনের ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী, এই বিষয়ে রেলের তরফে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

রেলমন্ত্রক, মালদহ ডিভিশন এবং বিহার পর্যটন বিভাগকে এই বিষয়ে প্রস্তাবও দেওয়া হয়েছে। ডিএম জানিয়েছেন, ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনের সময়সূচী, স্টপেজ এবং রুট তৈরি করা হচ্ছে।

  • Vande Bharat Express: দেওয়া হবে আধ ঘণ্টা স্টপেজ

পাটনা-দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ভাগলপুর হয়ে চলবে। যাবে সুলতানগঞ্জ হয়ে। এমনকি সংশ্লিষ্ট ৩০ মিনিট স্টপেজও দেওয়া হবে। যাতে ভক্তরা গঙ্গাজল ভরতে পারেন। ওই সময়ের মধ্যেই জল ভরে নিতে হবে। এরপর আবার ট্রেনে চেপে পৌঁছে যান দেওঘর। সেখানে তিন ঘণ্টা দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। এই সময়ে ভক্তরা বাবা বৈদ্যনাথের পূজা সারতে পারবেন। এর পরে এই ট্রেনটিতে আবার পাটনায় ফেরার সুযোগ থাকছে।

প্রকাশিত খবর অনুযায়ী, ভোরে পাটনা থেকে ছাড়বে ট্রেন, এরপর দুপুরে দেওঘর এবং সন্ধ্যায় পাটনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+