পাটনার স্কুলে ছাত্রীর সম্ভ্রম নিয়ে ছিনিমিনি প্রিন্সিপালের, কেরানি রেকর্ড করল ভিডিও

পুনের পর পাটনা। ফের এক প্রিন্সিপালের যৌন লালসার শিকার হতে হল এক ছাত্রীকে। বুধবার এক ছাত্রীকে ধর্ষণের দায়ে পাটনার একটি স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে।

পুনের পর পাটনা। ফের এক প্রিন্সিপালের যৌন লালসার শিকার হতে হল এক ছাত্রীকে। বুধবার এক ছাত্রীকে ধর্ষণের দায়ে পাটনার একটি স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকমাস ধরেই সে ছাত্রীকে যৌন হেনস্থা করছিল বলে অভিযোগ। ঘটনায় স্কুলের এক কেরানিকেও গ্রেফতার করা হয়েছে। সে ঘটনার ভিডিও তুলে ছাত্রীটিকে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ উঠেছে।

পাটনার স্কুলে ছাত্রীর সম্ভ্রম নিয়ে ছিনিমিনি প্রিন্সিপালের

পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে মেয়েটি বমি করতে শুরু করে। জিজ্ঞাসা করতেই আসল ঘটনা সামনে আসে। পুলিশে খবর দেওয়া হয়। মেডিক্যাল পরীক্ষা হতেই জানা যায় মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে।

মেয়েটি নিজের বয়ানে পুলিশে জানিয়েছে, গত নয় মাস ধরে প্রিন্সিপাল তাকে ধর্ষণ করেছে। ছুরি দিয়ে ভয় দেখিয়েছে। স্কুলের কেরানি ভিডিও তুলে ভয় দেখাত। তা স্যোশাল মিডিয়ায় জেওয়ার হুমকি দিত। নিজের অফিসে ডেকে খাতা দেখার ছাত্রীকে প্রথমবার ধর্ষণ করে প্রিন্সিপাল। সেটাই সে জানিয়েছে।

মেয়েটির বয়ানের ভিত্তিতে পুলিশ মামলা করেছে। পাটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ জানিয়েছেন, তদন্তে নেমেই অভিযুক্ত প্রিন্সিপাল ও কেরানিকে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+