Vande bharat Express Train: রবিবারই পাটনা-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের উদ্বোধন? জল্পনা তুঙ্গে

Vande bharat Express Train: আগামী রবিবার অর্থাৎ ১৭ ডিসেম্বর দেশজুড়ে ১০ টি বন্দে ভারতের সূচনা হবে। ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এমনই বেশ কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর সেই তালিকায় বাংলার প্রাপ্তি আরও একটি সেমি বুলেট ট্রেন।

তবে তা চলবে নিউ জলপাইগুড়ি-পাটনা রুটে (Vande bharat Express Train)। এমনটাই দাবি প্রভাত খবরে। যা খবর এই ট্রেন কাটিহার-কিষাণগঞ্জের মধ্যে দিয়ে এনজেপি পৌঁছবে।

Vande bharat Express Train

  • Vande bharat Express Train: রেল বোর্ডের তরফে অনুমতি

ইতিমধ্যে রেলের তরফে নয়া এই রুট অর্থাৎ নিউ জলপাইগুড়ি-পাটনা রুটে বন্দে ভারতের (Vande bharat Express Train) টাইমটেবিল জারি করা হয়েছে। দাবি, পাটনা থেকে এনজেপি যাতায়াত করতে সাত ঘণ্টা সময় লাগবে। প্রভাত খবরে প্রকাশিত খবর অনুযায়ী, নিউ জলপাইগুড়ি-পাটনা রুটে বন্দে ভারত নিয়ে ইতিমধ্যে রেল বোর্ডে তরফে অনুমতি পাওয়া গিয়েছে।

  • Vande bharat Express Train: সাত ঘন্টায় পাটনা থেকে এনজেপি

প্রভাত খবরে প্রকাশিত খবর অনুযায়ী, নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৬টায় পাটনার উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন (Vande bharat Express Train)। কিষাণগঞ্জ এবং কাটিহার স্টপেজ মিলবে। এরপর দুপুর একটায় পাটনা পৌঁছে যাবে এই ট্রেন।

রেলের টাইমটেবিল অনুযায়ী, সকাল ৭টায় কিষাণগঞ্জ এবং সাড়ে ৮টার সময় কাটিহারে স্টপেজ দেবে এই ট্রেন। অন্যদিকে দুপুর তিনটের সময় এনজেপির উদ্দেশ্যে পাটনা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। রাত সাড়ে ৭টায় কাটিহার এবং রাত ৮টা ৫০ মিনিটে কিষাণগঞ্জ জংশনে স্টপেজ দেবে। এরপর রাত ১০ টায় এনজেপি স্টেশন পইছবে বন্দে ভারত ট্রেনটি।

  • Vande bharat Express Train: সপ্তাহে ছয়দিন চলবে

যা খবর, নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত সপ্তাহে ছয়দিন চলবে। তবে মঙ্গলবার ট্রেনটির (Vande bharat Express Train) পরিষেবা থাকবে না বলেই প্রকাশিত খবরে এই ট্রেন চালু হলে বাংলা বিশেষ করে উত্তরবঙ্গের পর্যটনে ব্যাপক বিপ্লব আসবে বলেই মনে করা হচ্ছে।

আরও বেশি করে বিহারের মানুষ দার্জিলিং সহ বাংলার বিউভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে। তবে রবিবার কি সত্যিই নয়া এই রুটের উদ্বোধন হবে কিনা তা নিয়ে একটা জল্পনা রয়েছেই। এই বিষয়ে বাংলায় রেলের তরফে কোনও আপডেট পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+