Vande Bharat Express: অপেক্ষা শুধু মোদীর সবুজ সঙ্কেতের! বড় আপডেট বাংলার বন্দে ভারত নিয়ে

Patna-Howrah Vande Bharat Express: একবার নয়, একাধিকবার ট্রায়াল রানে সফল পাটনা-হাওড়া বন্দে ভারত! এখন শুধু চূড়ান্ত পরিষেবা পাওয়ার অপেক্ষা। রেল সূত্রে জানা গিয়েছে, কমার্শিয়াল ভাবে পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত পরিষেবা শুরু করতে সবুজ সঙ্কেত দেবে রেল বোর্ড। আর সেই অপেক্ষাই করা হচ্ছে।

ট্রেনের উদ্বোধনের জন্যে ইতিমধ্যে পিএমও দফতরেও সময় চাওয়া হয়েছে বলে খবর। পাটনা-হাওড়া রুটে ( Patna-Howrah) পরিষেবা চালু করা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। গত ৫ অগাস্ট এই রুটে প্রথম ট্রায়াল রান হয়। এরপর ১২ অগাস্ট ফের একবার ট্রায়াল রান হয়।

Patna-Howrah Vande Bharat Express

দুটি ক্ষেত্রেই সঠিক সময়ে হাওড়া পৌঁছেছে এই সেমি বুলেট ট্রেন ( Patna-Howrah Vande Bharat Express) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধনের কথা রয়েছে। ইতিমধ্যে সেই সময় চাওয়া হয়েছে বলেও খবর। আর সেই তারিখ পাওয়া গেলেও পাটনা-হাওড়া রুটেও আনুষ্ঠানিক পরিষেবা শুরু হবে বলে খবর।

বর্তমানে হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী বন্দে ভারত চলছে। এমনকি নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটির মধ্যেও শুরু হয়েছে বন্দে ভারত পরিষেবা। পাটনা রুটেও সেমি বুলে চালু হয়ে গেলে বাংলা পাবে আরও একটি এলিট ট্রেন।

পূর্ব মধ্য রেলওয়ের (ইসিআর) মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, পাটনা থেকে হাওড়ার দূরত্ব প্রায় ৫৩৫ কিলোমিটার। দীর্ঘ এই পথ ট্রায়াল রানের সময় মাত্র সাড়ে ছয় ঘণ্টার মধ্যেই শেষ করেছে।

Patna-Howrah Vande Bharat Express: মজবুত হবে রেল যোগাযোগ

রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই পাটনা-হাওড়া বন্দে ভারত চালু হয়ে যাবে। আর তা চালু হলে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে দ্রুততম এবং সরাসরি রেল সংযোগ তৈরি হবে বলে দাবি ওই রেল আধিকারিকের। তবে এখনও এই রুটে ট্রেনের ভাড়া চূড়ান্ত করা হয়নি। তবে মধ্যবিত্তের কথা ভেবে এই এলিট ক্লাসের ভাড়া কমই রাখা হবে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক।

অন্যদিকে রাঁচি থেকেও আরও একটি বন্দে ভারত হাওড়া স্টেশন পর্যন্ত চলতে পারে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। আর সেই মতো পরিকল্পনা রেলের তরফে করা হচ্ছে বলেই খবর। তবে বারাণসী-হাওড়ার মধ্যে বন্দে ভারত এখনই চলতে নাও পারে। তবে ট্রেনটি টাটা নগর হয়ে বাংলার কোনও স্টেশন ছুঁয়ে বারাণসী যেতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+