যোগীর রাজ্যে রয়েছে এমনও হাসপাতাল, যেখানে সকলের রক্তচাপ একই

হাসপাতালের সব রোগীর ব্লাড প্রেসার এবং পালস রেট একই। এমনই দুর্ভাগ্যজনক ঘটনা উত্তরপ্রদেশের গোঁসাইগঞ্জের সরকারি হাসপাতালে।

হাসপাতালের সব রোগীর ব্লাড প্রেসার এবং পালস রেট একই। এমনই দুর্ভাগ্যজনক ঘটনা উত্তরপ্রদেশের গোঁসাইগঞ্জের সরকারি হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসক এবং প্যারামেজিকেল স্টাফের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

যোগীর রাজ্যে রয়েছে এমনও হাসপাতাল, যেখানে সকলের রক্তচাপ একই

দেশে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমান অধিকারের দাবি ওঠে। সেকথা অনেকের মুখে শোনাও যায়। কিন্তু উত্তর প্রদেশের এই ঘটনা সকলকেই অবাক করে দেবে। স্বাস্থ্য দফতরের হঠাৎ হাসপাতাল পরিদর্শনে দেখা গিয়েছে সব রোগীরই ব্লাড প্রেসার এবং পালস রেট সমান। ঘটনাটি রাজ্য রাজধানী থেকে কিছুটা দূরে কমিউনিটি হেলথ সেন্টারের চিত্র।

ঘুমোতে যাওয়ার তাড়ায় দায়িত্বে থাকা গোঁসাইগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারের প্যারামেডিকেল স্টাফ সেখানে ভর্তি মহিলা রোগীদের ব্ল্যাড প্রসার কিংবা পালস রেট কোনও কিছুই নথিভুক্ত করেননি। সব রোগীর ক্ষেত্রেই একই ব্ল্যাড প্রসার কিংবা পালস রেট লিখে দেওয়া হয়।

যদিও সব রোগীর ব্ল্যাড প্রসার কিংবা পালস রেট এক হওয়া কখনই সম্ভব নয়। কেননা সেখানে ভর্তি বিভিন্ন বয়সের মহিলা। তাঁদের অনেকেই অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন। ফলে তাঁদের ব্ল্যাড প্রসার কিংবা পালস রেট কখনই এক হওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন, সেখানকার পরিদর্শনকারী চিকিৎসকরা।

সূত্রের খবর, সেখানকার একাধিক কমিউনিটি হেলফ সেন্টারে এমনটাও দেখা গিয়েছে, সদ্যোজাতদের দুধের বদলে জল খাওয়ানো হচ্ছে।

ঘটনাটিকে গুরুতর অ্যাখ্যা দিয়ে, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার অফিস থেকে নির্দিষ্ট ওই কমিউনিটি হেলফ সেন্টারে চিকিৎসক এবং প্যারামেডিকেল স্টাফদের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+