Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বালিশ হিসেবে কাটা পা ! যোগীর রাজ্যের সরকারি হাসপাতালের কাজে চাঞ্চল্য

ফের চিকিৎসায় গাফিলতি এবং অপরিচ্ছন্নতার অভিযোগ উত্তরপ্রদেশে। ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজে পা হারানো এক ব্যক্তির পিলো হিসেবে কাটা পা-কেই ব্যবহার করার অভিযোগ হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে।

ফের চিকিৎসায় গাফিলতি এবং অপরিচ্ছন্নতার অভিযোগ উত্তরপ্রদেশে। ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজে পা হারানো এক ব্যক্তির পিলো হিসেবে কাটা পা-কেই ব্যবহার করার অভিযোগ হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে।

বালিশ হিসেবে কাটা পা ! যোগীর রাজ্যের সরকারি হাসপাতালের কাজে চাঞ্চল্য

আহত ব্যক্তি অভিযোগ করেছেন, হাসপাতালের কর্মীরা কাটা পা-কেই মাথার তলায় দিয়েছেন পিলো হিসেবে ব্যবহারের জন্য।

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজে অধ্যক্ষ সাধনা কৌশিক অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মেডিকেল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, চিকিৎসা সংক্রান্ত সাহায্য তাঁকে দেওয়া হয়েছে। চিকিৎসকরা কিছু দিয়ে রোগীর মাথা তোলার চেষ্টা চেষ্টা করছিলেন। সেই সময় হাসপাতালের এক কর্মী কাটা পা দিয়ে দেন। বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত হাসপাতাল কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনার তদন্ত চার সদস্যের কমিটি গঠন করার কথাও জানিয়েছেন মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজে অধ্যক্ষ।

হাসপাতালের দুই চিকিৎসক এবং দুই নার্সকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনা সম্পর্কে পুরো তথ্য পাওয়ার পর রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা।

ইনফেকশন যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য ওই রোগীর পা বাদ দেওয়া হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+