পাঠানকোট জঙ্গি হামলায় মূল অভিযুক্ত মাসুদ আজহারই, ঘোষণা এনআইএ আদালতের
এনআইএ-র বিশেষ আদালত পাকিস্তানি জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার, তার ভাই মুফতি রউফ অজগর ও আরও দুই জঙ্গি শহিদ লতিফ ও কাশিফ জানকে পাঞ্জাবের পাঠানকোট হামলার ঘোষিত অপরাধী বলে ঘোষণা করেছে
নয়াদিল্লি, ১০ মার্চ : এনআইএ-র বিশেষ আদালত পাকিস্তানি জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার, তার ভাই মুফতি রউফ অজগর ও আরও দুই জঙ্গি শহিদ লতিফ ও কাশিফ জানকে পাঞ্জাবের পাঠানকোট হামলার ঘোষিত অপরাধী বলে ঘোষণা করেছে।
অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এই মামলা এগিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় তদন্তকারী দল। অভিযুক্ত মাসুদ আজহার সহ বাকীদের বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারির আবেদনও করা হয়েছে।

গতবছরের মে মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র বিশেষ আদালত থেকে মাসুদ আজহার ও তার সঙ্গীদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করায়। পাঠানকোট হামলা সংক্রান্ত সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। ইন্টারপোলের সঙ্গে যাতে সিবিআইয়ের যোগাযোগে কোনও সমস্যা না হয়।
গতবছরের ১৯ ডিসেম্বর এনআইএ চারজন অভিযুক্তের বিরুদ্ধে চালান তৈরি করে। যদিও তাদের একজনকেও গ্রেফতার করা যায়নি। সেজন্যই মাসুদ আজহার সহ অভিযুক্তদের মূল অভিযুক্ত ঘোষণা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারি মাসের একেবারে প্রথমে পাঞ্জাবের পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এসে জঈশ জঙ্গিরা এই হামলার পিছনে ছিল বলে তদন্তে উঠে আসে। তারপরই তদন্তে একে একে মাসুদ আজহার সহ বাকীদের অভিযুক্ত বলে ঘোষণা করা হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications