আর কিছুক্ষণের মধ্যেই কাঠুয়া গণধর্ষণ মামলার রায় দান
দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে আজ। আর কিছুক্ষণের মধ্যেই পাঠানকোটে বিশেষ আদালতে শুরু হবে কাঠুয়া গণধর্ষণ মামলার রায়দান।
দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে আজ। আর কিছুক্ষণের মধ্যেই পাঠানকোটে বিশেষ আদালতে শুরু হবে কাঠুয়া গণধর্ষণ মামলার রায়দান। গোটা পাঠানকোট জুড়ে রয়েছে চাপা উত্তেজনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০০০ পুলিসকর্মী নিয়োগ করা হয়েছে আদালত চত্ত্বরে। প্রস্তুত রাখা হয়েছে বম্ব স্কোয়াডকেও।

গত ৩ জুন অন ক্যামেরা মামলার শুনানি শেষ হয়। সেদিনই পাঠানকোটের জেলা দায়রা আদালতের বিচারক তেজেন্দ্র সিং জানিয়েছিলেন ১০ জুন হবে রায়দান। সেই মত আজই রায়দান হওয়ার কথা। গত বছর জানুয়ারি মাসে ঘটেছিল নারকীয় এই ঘণধর্ষণের ঘটনাটি। ৮ বছরের বালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। চারদিন ধরে টানা ধর্ষণের পর মৃত্যুর কোলে ঢলে পড়ে বালিকা। ঘটনায় জড়িত ছিলেন স্থানীয় বিজেপি নেতার ছেলেও। ১৫ পাতার চার্জশিটে অভিযুক্তদের নাম উল্লেখ করেছে সিবিআই।
এই নিয়ে গত বছর উত্তাল হয়েছিল জম্মু ও কাশ্মীর। সুপ্রিম কোর্টে মামলা উঠলেও নির্যাতিতার পরিবারের নিরাপত্তার কথা ভেবে সেটি পাঠানকোটে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো কড়া নিরাপত্তায় পাঠানকোটেই চলে শুনানি। অভিযুক্তরা যদিও জামিনে মুক্ত রয়েছে।












Click it and Unblock the Notifications