পাঠানকোট হামলা : পাকিস্তান যোগের আরও গুরুত্বপূর্ণ নতুন তথ্য পেশ মার্কিন গোয়েন্দাদের

নয়াদিল্লি, ২৯ অগাস্ট : পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পিছনে অন্য কোনও দেশ না, পাকিস্তানের হাত রয়েছে এমন চাঞ্চল্যকর দবি আবারও করল মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ভারতের হাতে বেশ কিছু নথিও তুলে দেন মার্কিন গোয়ান্দারা।

ভারতের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল পাঠানকোটে জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের মদত ছিল। মার্কিন গোয়ান্দারা যে সমস্ত নথি ভারতের গোয়েন্দাদের হাতে তুলে দেন তার মধ্যে জয়শ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর এর ফেসবুক পাকিস্তানের যে অঞ্চল থেকে পরিচালনা করা হত তার ঠিকানা যে পাকিস্তানেই তা নিশ্চিত করা গিয়েছে। এছাড়া মার্কিন গোয়েন্দারা জানান,পাঠানকোটে যে ৪ জন জঙ্গির মৃত্যু হয়েছিল তাদের ছবিও প্রকাশ করেছে জয়শ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর পরিচালিত ফেসবুক পেজে।

পাঠানকোট হামলা : পাকিস্তান যোগের আরও গুরুত্বপূর্ণ নতুন তথ্য পেশ মার্কিন গোয়েন্দাদের

এর কয়েকমাস আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পাঠানকোট জঙ্গি হামলা নিয়ে ১ হাজার পাতার নথি সহ প্রমাণ তুলে দিয়েছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের হাতে। সেখানে পাঠানকোটে হামলার হ্যান্ডলার কাশিফ জান হামলাকারী চার পাক জঙ্গির সঙ্গে যে কথোপকথন চালিয়েছিল তার প্রমান তুলে দেওয়া হয়েছিল। ।বর্তমানে পাঠানকোটের জঙ্গি হামলার তদন্ত করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA)। এই সময়ের আরও একবার মধ্যে মার্কিন গোয়েন্দারা এই বিষয়ে যা যা নতুন তথ্য পেয়েছেন তা এনআইএ গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য এর আগে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্তে নেমে এনআইএ গোয়েন্দারা জানতে পেরেছিলেন, যে জঙ্গিদের ভারতে পাঠানো হয়েছিল হামলার জন্য তাদের প্রত্যেককে প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। তবে পাকিস্তান তা অস্বীকার করেছিল সেই সময়। এখন মার্কিন গোয়েন্দাদের পেশ করা নতুন তথ্যের উপর ভিত্তি করে ভারতীয় গোয়েন্দারা এই তদন্তকে এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+