ঠিকানার প্রমাণপত্র হিসাবে পাসপোর্ট আর বিবেচিত নাও হতে পারে, কেন জানেন
ঠিকানার প্রমাণপত্র হিসাবে এযাবৎকাল পাসপোর্টকেও সমান গুরুত্ব দেওয়া হত। তবে এবার থেকে সম্ভবত পাসপোর্টকে আর ঠিকানার প্রমাণপত্র হিসাবে ধরা হবে না।
ঠিকানার প্রমাণপত্র হিসাবে এযাবৎকাল পাসপোর্টকেও সমান গুরুত্ব দেওয়া হত। তবে এবার থেকে সম্ভবত পাসপোর্টকে আর ঠিকানার প্রমাণপত্র হিসাবে ধরা হবে না। কারণ ,পাসপোর্টের সাম্প্রতিক শেষ পৃষ্ঠায় গ্রাহকের ঠিকানা আর রাখা হবে না। এবিষয়ে আপাতত প্রস্তাবনা এসেছে বিদেশমন্ত্রকের কাছে। যে প্রস্তাবনা নিয়ে ভাবনা চিন্তা করে দেখছে সরকার।

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন সিরিজের পাসপোর্ট ইস্যু করার সময়ে বেশ কিছু পরিবর্তন করা হবে। পাসপোর্টের শেষ পৃষ্ঠাটিকে ফাঁকা রাখা হবে বলে জানা গিয়েছে। আর তার ফলে সেখানে আর ঠিকানা লেখার জায়গা রাখা হবে না। তবে এবিষয়ে বিদেশষমন্ত্রকের তরফে কোনও নিশ্চিত কের কিছু জানানো হয়নি। এরকম এক পরিস্থিতিতেহয় প্যান বা আধারাকার্ডকেই ঠিকানা সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে বেছে নেওয়া জন্য সরকার উৎসাহ দিচ্ছে বলে অনেকের ধারণা।
মনে হতে পারে যে, পাসপোর্টের শেষ পৃষ্ঠায় যদি গ্রাহকের নাম ঠিকানা না থাকে তাহলে ইমিগ্রেশন অফিসে বিপত্তি হতে পারে । সেজন্য পাসপোর্টের ব্যাকএন্ডে গ্রাহকের সমস্ত তথ্য দেওয়া থাকবে। উল্লেখ্য ২০১২ সাল থেকে পাসপোর্টো বারকোড চালু রয়েছে। আর সেটি স্ক্যান করলেই সমস্ত তথ্য পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications