নীরব মোদী কাণ্ড থেকে শিক্ষা! এবার থেকে বড় ঋণ নিলেই দিতে হবে পাসপোর্ট সম্পর্কে তথ্য
নীরব মোদীর কাণ্ড থেকে শিক্ষা নিল কেন্দ্র। এবার থেকে ৫০ কোটি টাকা কিংবা তার থেকে বেশি টাকা ঋণ নিলে পাসপোর্ট সম্পর্কে যাবতীয় তথ্য জানাতে হবে ব্যাঙ্কে।
নীরব মোদীর কাণ্ড থেকে শিক্ষা নিল কেন্দ্র। এবার থেকে ৫০ কোটি টাকা কিংবা তার থেকে বেশি টাকা ঋণ নিলে পাসপোর্ট সম্পর্কে যাবতীয় তথ্য জানাতে হবে ব্যাঙ্কে। সরকারের আশা পাসপোর্ট সম্পর্কে তথ্য থাকলে, খুব সহজেই ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্তদের নাগাল পাওয়া যাবে।

ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্রেটারি রাজীব কুমার ট্যুইট করে জানিয়েছেন, পরিষ্কার ও দায়িত্বশীল ব্যাঙ্কিং-এর জন্য ৫০ কোটি কিংবা তার বেশি ঋণের জন্য পাসপোর্ট ডিটেলস জরুরি। প্রতারণার ক্ষেত্রে যাতে এবিষয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায় সেই কারণেই এই সিদ্ধান্ত। এমন কী বর্তমানে যাঁদের ঋণের পরিমাণ ৫০ কোটি কিংবা তার থেকে বেশি, সেক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে ঋণ গ্রহীতাদের পাসপোর্ট ডিটেলস চাওয়া হয়েছে। জানিয়েছেন রাজীব কুমার।
যদি কোনও ব্যক্তির পাসপোর্ট না থাকে, তাহলে সেই ব্যক্তির কাচ থেকে পাসপোর্ট না থাকার বিষয়ি মুচলেকা লিখিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে।
প্রতারণা কাণ্ডে তদন্ত শুরু হওয়ার আগেই কিংবা তদন্ত চলার সময়ে, নীরব মোদী, মেহুল চোকসহি, বিজয় মাল্য, যতীন মেহতারা দেশ ছেড়ে পালিয়েছেন। এইসব ক্ষেত্রে যদি পাসপোর্ট সংক্রান্ত তথ্য থাকত তাহলে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সুবিধা হবে বলেই মনে করছে সরকার।
গত সপ্তাহেই ক্যাবিনেট ফিউগেটিভ ইকনোমিক অফেন্ডার্স বিলে অনুমোদন দিয়েছে।
Next step on clean N #Responsible #banking.
— Rajeev kumar (@rajeevkumr) March 10, 2018
Passport details a must for loans > 50 cr. Steps to ensure quick response in case of Frauds.@PMOIndia @FinMinIndia @PIB_INDIA pic.twitter.com/fcnTE3OFjH












Click it and Unblock the Notifications