এই দুটি জিনিসই প্রমাণ করে ভারতীয় নাগরিকত্ব, জানিয়ে দিল মুম্বইয়ের আদালত
বাংলাদেশ থেকে ভারতে অবৈধ উপায়ে প্রবেশের অভিযোগে গ্রেফতারের পরেও আদালতের নির্দেশ ছাড়া পেলেন বাবা ও ছেলে। এসম্পর্কে মুম্বই আদালত জানিয়েছে, পাসপোর্ট এবং ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণের পক্ষে যথেষ্ট।
বাংলাদেশ থেকে ভারতে অবৈধ উপায়ে প্রবেশের অভিযোগে গ্রেফতারের পরেও আদালতের নির্দেশ ছাড়া পেলেন বাবা ও ছেলে। এই সম্পর্কে মুম্বই আদালত জানিয়েছে, পাসপোর্ট এবং ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণের পক্ষে যথেষ্ট।

মুম্বই থেকে গ্রেফতার বাবা, ছেলে
২০১৭ সালে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে মুম্বইয়ের শিবাজীনগর থেকে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ মোল্লা(৫৭০ এবং তাঁর ছেলে সইফুল(২৩)কে। পুলিশ অভিযোগে জানায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে তারা। পাশাপাশি ভারতীয় নাগরিক হিসেবে পর্যাপ্ত প্রমাণ তারা দাখিল করতে পারেনি। কিন্তু পরবর্তী সময়ে দুজন আদালতে ভারতীয় পাসপোর্ট এবং ভোটার কার্ড পেশ করেন।

আদালতের রায়
আদালতে বিচারক বলেন, তিনি মনে করেন, সইফুল পাসপোর্টের মাধ্যমেই নিজের নাগরিকত্ব প্রমাণ করেছে। একইভাবে ভোটার কার্ডও রয়েছে তাঁর। ফলে তাঁকে ভারতীয় নাগরিক ঘোষণা করতে কোনও দ্বিধা নেই। এইসব প্রমাণ রয়েছে তাঁর বাবা মহম্মদের ক্ষেত্রেও।

রেশন কার্ড নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয়
একইসঙ্গে বিচারক জানিয়েছেন, রেশন কার্ড, আধার কিংবা অন্য পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে যথেষ্ট নয়। বিচারক বলেছেন, আধার কার্ড থাকা মানেই তা নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয়। অন্যদিকে রেশন কার্ড দেওয়া হয় মানবিকতার খাতিয়ে, কেউ যাতে খেতে না পেয়ে মারা না যায়। তা দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না। তবে আদালত জানিয়েছে, পাসপোর্ট ইস্যু করার সময় কর্তৃপক্ষের উচিত আবেদনকরারীর নাগরিকত্ব যাচাই করে নেওয়া।

আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়
আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এমনটাই জানিয়েছে মুম্বইয়ের এক আদালত। আর এক জেরেই ৩৫ বছরের এক বাংলাদেশি মহিলার একবছরের কারাবাস হয়েছে দিন কয়েক আগে। অবৈধ উপায়ে তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে অভিযোগ। দহিসার পূর্বের বাসিন্দা জ্যোতি গাজি ওরফে তসলিম রবিউলকে পাসপোর্ট এবং বিদেশি আইনে কারাবাসের আদেশ দেওয়া হয়।












Click it and Unblock the Notifications