কাশ্মীর পুলিশকে কুর্নিশ জানায় গোটা দেশ! কর্মীদের আত্মত্যাগের কথা তুলে বার্তা ডিজিপির
Jammu and Kashmir Police: কনস্টেবল পদে ট্রেনিং শেষে পাসিং আউট প্যারেড আয়োজিত হল! আর তা হল জম্মু-কাশ্মীরের বারামুলার সাপসিডিয়ারি ট্রেনিং সেন্টারে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশ্মীরের ল্যাফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা। তাঁকে স্যালুট জানিয়েই প্যারেড শেষ করেন ট্রেনিং প্রাপ্ত কনস্টেবলরা।
এদিন প্যারেডে অংশ নিয়েছিলেন ৫১০ জন নয়া কনস্টেবল। ২০২২ সালের নভেম্বর মাস থেকে তাঁদের প্রাথমিক ট্রেনিং শুরু হয়েছিল। আর সেই পর্বই শেষ হল এদিন। এদিনের অনুষ্ঠানে শহিদ ডেপুটি পুলিশ সুপার এম হুমায়ূন মুজাম্মিল ভাটকেশ শ্রদ্ধা জানান মনোজ সিনহা। একই সঙ্গে অন্যান্য শহিদদেরও স্যালুট জানান তিনি। ১১ মাসের ট্রেনিং প্রক্রিয়া সফল ভাবে সম্পূর্ণ ভাবে করার জন্যে মনোজ সিনহা অভিবাদন জানিয়েছেন।

পাশাপাশি কনস্টেবলদের পরিবারদেরও শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। ল্যাফট্যানেন্ট গভর্নর জানিয়েছেন, নতুন এই ব্যাচকে একেবারে অন্যভাবে ট্রেনিং দেওয়া হয়েছে । একেবারে লেটেস্ট পদ্ধতিকে ব্যবহার করা হয়েছে ট্রেনিংয়ের ক্ষেত্রে। অন্যদিকে এই ট্রেনিং দেওয়ার জন্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রশংসা করেছন সে রাজ্যের রাজ্যপাল। সম্প্রতি ক্যাপাসিটি বিল্ডিং কমিশন, জম্মু-কাশ্মীর পুলিশের কাজকে স্বীকৃতি দিয়েছে। আর সেই স্বীকৃতির কথাও এদিন তুলে ধরেছন গভর্নর মনোজ সিনহা।
এছাড়াও জম্মু-কাশ্মীর পুলিশকে অভিনন্দন জানিয়ে এদিন ডিজিপি বলেন, গোটা দেশ কাশ্মীর পুলিশের দক্ষতাকে কুর্নিশ জানায়। যে সমস্ত পুলিশ কর্মী কাজের স্বার্থে আত্মত্যাগ করেছেন তাঁদেরও কুর্নিশও জানান জম্মু-কাশ্মীর পুলিশ। শুধু তাই নয়, ডিজিপি আরও বলেন, চলতি বছরে পুলিশের বিভিন্ন ক্ষেত্রে মোট ১৪ হাজার কর্মীকে ট্রেনিং দেওয়া হয়েছে । এর মধ্যে ১৮০০ কর্মীকে কমান্ডো ট্রেনিং। তাঁরা কাশ্মীরের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ৭৯৯ জন পুলিশকর্মীকে তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সাইবার ক্রাইম নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর তা দেওয়া হয়েছে ২৫০০ পুলিশ কর্মীকে। ডিজিপি আরও বলছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্যে আরও বেশি করে পুলিশকে আধুনিক এবং বলবান করা হচ্ছে। আর সেই উদ্দেশ্যে শুরু হয়েছে অপারেশন ক্যাপাসিটি বিল্ডিং। আর তার আওতায় থাকবে ২১ টি থানা।
একই সঙ্গে পুলিশ কর্মীদের নতুন করে কি সুবিধা দেওয়া হচ্ছে তাও জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ডিজিপি। তাঁর কথায়, চার হাজার পুলিশ কর্মীর পদন্নোতি করা হয়েছে চলতি বছরে। ২৭ জন পুলিশ আইপিএস পদে যোগ দিয়েছেন। কাশ্মীর পুলিশের বিভিন্ন প্রস্তাব মেনে নেওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ আধিকারিক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারামুলার ডিডিসির চেয়ারপার্সন শফিনা বেগ,
রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব আরকে গোয়েল, কাশ্মীরের ল্যাফট্যানেন্ট গভর্নরের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর মনদ্বীপ কুমার ভান্ডারি, স্পেশাল ডিজিপি একে চৌধুরি। এডিজি এসজে এম গিলানি, এমকে সিনহা এবং শ্রী বিজয় কুমার, আইজিপি বিএস টুটি, ডিআইজি এনকেআর বিবেক গুপ্তা, ডিআইজি আইআরপি আব্দুল কায়ুম। বারামুলার ডিসি সৈয়দ শেহেরিস আসগার, এসএসপি বারামুলা আমোদ অশোক নাগপুরে, প্রিন্সিপাল এসটিসি শ্রী মজিত মালিক। এছাড়াও আরও একাধিক পুলিশ এবং সেনা কর্তাও উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications