মুখে 'মেক ইন ইন্ডিয়া'র কথা বলে জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে চিনা 'এন্ট্রি পাস' বিজেপির, শুরু বিতর্ক
সোমবার বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠক ছিল। সেখানের 'এন্ট্রি পাস'-এ পাওয়া গেল মেড ইন চায়না স্ট্যাম্প।
কেন্দ্রের সরকারে আসার পরে মেক ইন ইন্ডিয়া প্রকল্প বাস্তবায়িত করার স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তিনি কেন বিজেপি, আরএসএস সহ এনডিএ-র শরিকেরা সকলেই বিদেশি পণ্য বর্জন করে স্বদেশি পণ্যের দিকে ঝোঁকার কথা বলেছিলেন। তবে সেই কথাই সার। নিজেরাই বিদেশি সংস্থার ধ্বজা ধরে রয়েছেন। তার প্রমাণ মিলল এবার।

নয়াদিল্লিতে তালকাটোরা স্টেডিয়ামে সোমবার বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠক ছিল। সেখানের 'এন্ট্রি পাস'-এ পাওয়া গেল মেড ইন চায়না স্ট্যাম্প। শুধু তাই নয়, যে এন্ট্রি পাস দেওয়া হয়েছে তাতে ইংরেজির পাশাপাশি চিনা ভাষায় লেখা রয়েছে। যে হিন্দি ভাষা সারা দেশে বলবৎ করার জন্য বিজেপি লড়াই করছে। সেই হিন্দিকেই এন্ট্রি পাসে জায়গা দেয়নি দল।
this is the backside of entry pass for @BJP4India national executive meet. Made in China. Over to SJM @ashwani_mahajan @IndianExpress pic.twitter.com/UVgBCMxk4A
— Liz Mathew (@MathewLiz) September 25, 2017
ভারত-চিন ডোকলাম বিতর্কের সময়ে বিজেপি ও আরএসএস নেতারা সরাসরি চিনা দ্রব্য বয়কটের আহ্বান করেছিলেন। তার বদলে দেশি পণ্য ব্যবহারের ডাক দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার মেক ইন ইন্ডিয়া উদ্যোগের কথা বলে এদেশে বিনিয়োগের ডাক দিয়েছেন। তারপর কীভাবে বিজেপির বৈঠকেই চিনা এন্ট্রি পাস তৈরি করা হল তা নিয়ে বিতর্ক উসকে উঠেছে।
সোমবার বৈঠকে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিককদেরও আহ্বান জানানো হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের সহযোগী সম্পাদক লিজ ম্যাথিউর হাতে পড়লে চিনা ভাষায় লেখা এন্ট্রি পাসের ছবি তিনি টুইটারে প্রকাশ করেন। তা সামনে আসতেই স্যোশাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications