লকডাউনে বাতিল করা টিকিটের পুরো অর্থই ফেরত পাবেন যাত্রীরা, কীভাবে জেনে নিন
বিমান যাত্রীরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কোভিড–১৯ লকডাউনের সময় বিমান টিকিট যাঁরা বুক করেছিলেন এবং বাতিলও করে দিয়েছেন, সেই সব যাত্রীরা বিমান সংস্থার পক্ষ থেকে পুরো অর্থ ফেরত পাবেন। এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি বৃহস্পতিবার শীর্ষ আদালত টাকা ফেরতের জন্য ২০২১ সালের ৩১ মার্চ মার্চ পর্যন্ত ক্রেডিট শেল তৈরি করার কথা বলেছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি ও এমআর শাহের বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছেন যে যেখানে যাত্রীরা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে বিমান টিকিট কেটেছেন, সেই অর্থ ট্রাভেল এজেন্টদের মাধ্যমে ব্যবহার করা হয়েছে এবং যাত্রীরা সরাসরি টিকিট কাটেননি। সেক্ষেত্রে বাতিল টিকিটের অর্থ যাত্রীর অ্যাকাউন্টে চলে আসবে এবং সেখান থেকেই তা সংগ্রহ করতে পারবেন। ২৫ সেপ্টেম্বরের মামলার রায় স্থগিত করে রেখেছিল সুপ্রিম কোর্ট, জানিয়েছে, কোভিড–১৯ লকডাউনের সময় টিকিট বাতিলের টাকা ফেরতের বিষয়ে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) সব সুপারিশ গ্রহণ করা হয়েছে।
মহামারির মধ্যে কিছু এয়ারলাইন্সের আর্থিক সঙ্কটের কারণে তাৎক্ষণিক ফেরতের পরিবর্তে ক্রেডিট শেল সুবিধার প্রস্তাব দিয়েছিল ডিজিসিএ। ভারত থেকে যে সব বিমান পরিচালিত হচ্ছে, অন্তঃদেশীয় ও আন্তর্জাতিক উভয় বিমানের ক্ষেত্রেই এই রায় বলবৎ রাখা হয়েছে এবং একমাত্র লকডাউনের সময়কালে বাতিল হওয়া টিকিটের অর্থই ফেরত পাবেন যাত্রীরা।












Click it and Unblock the Notifications