ওমিক্রণ আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা থেকে এলেই থাকতে হবে কোয়ারেন্টাইনে, নির্দেশিকা জারি মেয়রের

ওমিক্রণ আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা থেকে এলেই থাকতে হবে কোয়ারেন্টাইনে,নির্দেশিকা জারি মেয়রের

করোনা ভাইরাসের নতুন ভ্যারিসেন্ট হাজির। এবার নাম ওমিক্রণ। তার আতঙ্কে কাঁপছে এখন গোটা বিশ্ব। গতকাল থেকেই এই নিয়ে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। মহারাষ্ট্রে সবার আগে নির্দেশিকা জারি হয়েছে। ফের কোয়ারেন্টাইন পর্ব শুরু হয়েছে। মুম্বই বিমানবন্দরে নির্দেশিকা জারি করা হয়েছে। মুম্বই মেয়র নির্দেশিকা জারি করেছেন যে দক্ষিণ আফ্রিকার যেকোনও দেশ থেকে যাত্রীরা এলেই তাঁদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 নির্দেশিকা জারি মেয়রের

করোনার নতুন আতঙ্ক ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় এই নতুন মিউট্যান্টের হদিশ মিলেছে। ভয়ঙ্কর মারণ এই ভ্যারিয়েন্ট। কোনও রকম ভ্যাকসিনই কাজ করছে না এই ভ্যারিয়েন্টের উপর। করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং, ইজরায়েন সহ একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে। সেই করোনা ভাইরাসের সংক্রমণের জেরম সিকোয়েন্সে শুরু হয়েছে। ভারতেও করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

সামনেই ক্রিসমাসের উৎসব। গোটা বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। মোদী সরকার এই নিয়ে আগে থেকেই রণকৌশল নির্ধারণে লেগে পড়েছে। এই নিয়ে জোর তোরজোর শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে আধিকারীকদের পরিস্থিতি নজরে রাখার নির্দেশ দিয়েছে।

এদিকে প্রতিবারের করোনা ভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি প্রভাব পড়ে মহারাষ্ট্রে। তাই এবার প্রথম থেকেই সতর্ক মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মেয়র নির্দেশিকা জারি করেছেন যে দক্ষিণ আফ্রিকা থেকে কেউ এলেই তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। মুম্বইয়ের মেয়র কিশোরী পদনেকর জানিয়েছেন, যাঁরা গত কয়েকদিনে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন তাঁদের কোভিড বিধি মেনে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সামনেই বড়দিন। অনেকেই ছুটিতে বাড়িতে আসতে শুরু করবেন। সেকারণে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। পুরসভার আধিকারীকদের বড়দিনের উৎসবের কথা মাথায় রেখে কাজ করা হবে। কোথাও যাতে বেশি জমায়েত না হয় সেদিকে নজর রাখতে বলেছেন মেয়র। করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছিল মহারাষ্ট্রে। শহরের নাগরিকদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন তিনি। মাস্ক ছাড়া যেনকেউ বাড়ির বাইরে না বেরোন সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

গবেষকরা জানিয়েছেন করোনা টিকার কোনও ডোজই কাজ করছে না এই নতুন ভ্যারিয়েন্টের উপর। সেকারণেই শঙ্কায় রয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ডেল্টা ভ্যারিেয়ন্টের থেকেও ভয়ঙ্কর এই ওমিক্রণ। নতুন করে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে গোটা দেশে। বিদেশ সফররে ছাড় কতটা দেওয়া উচিত এই পরিস্থিতিতে নতুন করে পর্যালোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+