গত ১৪দিনে ব্রিটেন থেকে ভারত ফেরত যাত্রীদের মেনে চলতে হবে কেন্দ্রের নতুন এসওপি

গত ১৪দিনে ব্রিটেন থেকে ভারত ফেরত যাত্রীদের মেনে চলতে হবে কেন্দ্রের নতুন এসওপি

ব্রিটেনে নয়া রূপে ধরা পড়েছে করোনা ভাইরাস। স্বাভাবিকভাবেই তা ফের উদ্বেগের সৃষ্টি করেছে ভারতের কাছে। এই ভাইরাস ঠেকাতে ব্রিটেন থেকে সমস্ত বিমান বাতিল করেছে ভারত। শুধু তাই নয়, গত ১৪ দিন ‌আগে বা পরে ব্রিটেন থেকে ফিরেছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে নতুন এসওপি (‌স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর)‌ লাগু করল কেন্দ্র সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সেইসব ব্যক্তিদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে।

কি কি থাকছে নতুন এসওপিতে

কি কি থাকছে নতুন এসওপিতে

❑ ব্রিটেন ফেরত ওই ব্যক্তির কাছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দৈনিক ফোন বা তাঁরা নিজেরা পরিদর্শনে আসবেন ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি জানতে এবং তাঁদের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

❑ কোভিড-১৯-এর উপসর্গ রয়েছে কিনা তা নিজেই পরীক্ষা করে দেখার অনুরোধ করা হয়েছে।

❑ যদি উপসর্গ (‌জ্বর, সর্দি বা শ্বাস নিতে কষ্ট)‌ লক্ষ্য করা যায় তবে দ্রুত মাস্ক পরুন, নিজেকে বাড়িতে আইসোলেট করে রাখুন এবং জেলা পরিদর্শনকারী আধিকারিকের সঙ্গে বা জাতীয় হেল্প লাইনে ফোন করে সাহায্য চান।

২৩ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর‌-গত চার সপ্তাহে ব্রিটেন থেকে আসা বা পরিবহণকারী সমস্ত আন্তর্জাতিক যাত্রীকে সরকার এসওপির পরিধিতে অন্তর্ভুক্ত করেছে।

❑ আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে গত ১৪ দিনের সফরের ইতিহাস জানাতে হবে এবং অবশ্যই স্ব-ঘোষিত ফর্ম ফিলাপ করতে হবে।

❑ ব্রিটেন থেকে ভারতে আসা সমস্ত যাত্রীকে আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক।

❑ যাত্রীর রিপোর্ট যদি পজিটিভ হয় তবে আলাদা ইউনিটে আইসোলেট থাকতে হবে, যা রাজ্য স্বাস্থ্য কর্তৃপক্ষ তৈরি করেছে।

❑ যাত্রীদের নমুনা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজিতে জিনোমিক ধরণ জানার জন্য, যা নতুন ধরনটি প্রকাশ করবে।

টেস্টের রিপোর্ট অনুযায়ী চিকিৎসা

টেস্টের রিপোর্ট অনুযায়ী চিকিৎসা

যদি রিপোর্টে দেখা যায় যে বর্তমানে সার্স-কোভ-২ ভাইরাস, যা দেশে ছড়িয়ে পড়েছে সেটাই, তবে চিকিৎসার চালু পদ্ধতি, যেমন হোম আইসোলেসান, সুবিধা স্তরে চিকিৎসা এগুলো অনুসরণ করা যেতে পারে রোগের তীবতা অনুযায়ী। কিন্তু যদি জিনোমিক ধরন নয়া রূপের করোনাকে ইঙ্গিত করে তবে রোগীকে আলাদা আইসোলেশন ইউনিটে রাখতে হবে। অনান্য চিকিৎসার প্রোটোকল মানতে হবে ৷ ১৪দিন আইসোলেশন কাটানোর পর ফের একটা টেস্ট হবে ৷ তারপরেও যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে ফের নমুনা পরীক্ষা করাতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে পরপর দু'বার রিপোর্ট নেগেটিভ আসা না পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে।

ব্রিটেন ফেরত করোনা পজিটিভ যাত্রীদের জিনোমিক টেস্ট করতে হবে?‌

ব্রিটেন ফেরত করোনা পজিটিভ যাত্রীদের জিনোমিক টেস্ট করতে হবে?‌

হ্যাঁ, এটা সত্যি। ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যে সব যাত্রী বিভিন্ন বিমানবন্দরে ঘুরেছেন এবং করোনা পজিটিভ ধরা পড়েছে, তাঁদের পরিচিতদের আলাদা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হবে এবং আইসিএমআরের নির্দেশিকা অনুযায়ী টেস্ট করানো হবে।

ব্রিটেন ফেরত যাত্রীদের আরটি–পিসিআরে নেগেটিভ এলে কী হবে

ব্রিটেন ফেরত যাত্রীদের আরটি–পিসিআরে নেগেটিভ এলে কী হবে

বিমানবন্দরে যে সব যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ আসবে তাঁদের বাড়িতেই কোয়ারেন্টাইনে সাতদিনের জন্য থাকতে বলা হবে।

 ২১ ডিসেম্বরের আগে যে সব যাত্রী ব্রিটেন থেকে এসেছেন

২১ ডিসেম্বরের আগে যে সব যাত্রী ব্রিটেন থেকে এসেছেন

ব্রিটন ফেরত আন্তর্জাতিক যাত্রী, যিনি ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন তাঁদের সঙ্গে জেলা পরিদর্শন আধিকারিক যোগাযোগ করে নেবেন এবং নিজেদের স্বাস্থ্যের ওপর তাঁদেরকে নজর রাখার পরামর্শ দেবেন। যদি কারোর উপসর্গ দেখা দেয় তবে আরটি-পিসিআর পদ্ধতিতে টেস্ট করতে হবে তাঁকে।

যাত্রীদের তালিকা তৈরির নির্দেশ

যাত্রীদের তালিকা তৈরির নির্দেশ

কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে গত চার সপ্তাহে (নভেম্বর ৫ থেকে ২৩ ডিসেম্বর) ব্রিটেন থেকে ভারতে আসা রাজ্য ভিত্তিক যাত্রীদের তালিকা প্রস্তুত করতে হবে ৷ রাজ্যগুলিকে এই তথ্য ব্যুরো অফ ইমিগ্রেশন দেবে ৷ ভবিষ্যতে ইন্টিগ্রেটেড ডিসিজ সার্ভিলেন্স প্রোগ্রামের জন্য যেন এই পরিসংখ্যান সার্ভিলেন্স দলের কাছে থাকে ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+