ট্রেনে বসে অর্ডার করলেই সফরকালে পৌঁছে যাবে পিৎজা-বার্গার, কী করে করবেন অর্ডার জেনেনিন
ভাত, ডাল রুটিতে অরুচি? কিংবা পছন্দ নয়, ট্রেনের 'প্যান্ট্রি'র খাওয়া ? তাহলে যদি ইচ্ছে থাকে, তো রাজধানী , শতাব্দীর মতো ট্রেনে বসেই পেতে পারেন KFC , ম্যাকডেনাল্ডস-এর পিৎজা কিংবা বার্গার।
ভাত, ডাল রুটিতে অরুচি? কিংবা পছন্দ নয়, ট্রেনের 'প্যান্ট্রি'র খাওয়া ? তাহলে যদি ইচ্ছে থাকে, তো রাজধানী , শতাব্দীর মতো ট্রেনে বসেই পেতে পারেন KFC , ম্যাকডেনাল্ডস এর পিৎজা কিংবা বার্গার। এবার যাত্রী পরিষেবার সুবিধার্থে এরকমই ব্যবস্থা করছে ভারতীয় রেল।
যাত্রীদের বিলাসে রেলের সপরের জন্য কেএফসি, ডমিনোজ, ম্যাকডনাল্ড, হলদিরামের মতো সংস্থার সঙ্গে গাঁট ছড়া বাঁধতে চলেছে ভারতীয় রেল। বৃহস্পতিবার থেকেই এই পরিষেবা চালু হয়েছে।

ফোন থেকে মেসেজ করে কীভাবে বুক করবেন খাবার?
যদি কোনও ব্যক্তি মনে করেন যে ট্রেনে বসে খাবার অর্ডার দেবেন। তাহলে মোবাইলের মাধ্যমেই তা করতে পারেন। সেক্ষেত্রে মোবাইলের টেক্সট মেসেজ -এ গিয়ে PNR নম্বর লিখে তাতে 'MEAL' শব্দটি লিখে নিয়ে ১৩৯ -এ পাঠিয়ে দিতে হবে। এরপরই নিজের পছন্দ মতো খাবারের অর্ডার দিতে পারবেন । অর্ডার OTP দ্বারা নিশ্চিত করা হবে। খাবার ডেলিভারির সময়ে খাবারের মূল্য দিতে পারবেন যাত্রী।

ফোনে কল করেও দেওয়া যাবে অর্ডার
ফোনে কল করে যদি কেউ খাবার অর্ডার দিতে চান, তাহলে 1323 নম্বরে ফোন করে অর্ডার প্লেস করতে পারেন। তারপরই যাত্রী একটি OTP পাবেন , যখানে থেকে খাবার অর্ডারের বিষয়ে নিশ্চিত করা হবে। এই OTP টি সএমএস এর মাধ্যমে আসবে।

ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেবন খাবার
ecatering.irctc.co.in এই ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন খাবার। এক্ষেত্রেও দিতে হবে PNR নম্বর। তারপরই অপশন আসবে স্টেশনের, যে সফরকালে কোন স্টেশন থেকে নিতে চান খাবার, তারপরই সেই অনুযায়ী খাবার পৌঁছে দেওয়া হবে যাত্রীকে।

এর আগেও চলেছে এই আয়োজন
গতবছর জুন মাসে পাটনা রাজধানী, দিল্লি- মুম্বই অগাস্ট ক্রান্তি রাজধানী সহ আরও বেশ কয়েকটি ট্রেনে ৪৫ দিনের জন্য এই প্রকল্পের একটি পরীক্ষা মূলক ব্যবস্থা নেওয়া হয়। সেটি সফল হওয়ার পরই এই প্রকল্পকে বাস্তবায়িত করা হয়।

বৃহস্পতিবারের পরিষেবা কেমন ছিল ?
খবর, লুধিয়ানা থেকে শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা এদিন ডমিনোজের পরিষেবাই পেলেন। কেএফসি, ম্যাকডোনাল্ড এখনও তাদের সরবারহ এখনও শুরু করেনি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications