Train Ticket Cancellation Charges: ‘কনফার্মড’ ট্রেনের টিকিট বাতিলের আগে সাবধান! দ্বিগুণ হবে ফি

Train Ticket Cancellation Charges: 'কনফার্মড' ট্রেনের টিকিট বাতিল করলেই 'ক্যালসেলেশন ফি' গুনতে হবে দ্বিগুণ! ইতিমধ্যে নয়া নিয়ম কার্যকর করা হয়েছে। ডিসেম্বরের প্রথমদিন থেকেই কার্যকর হয়েছে। নয়া এই নিয়মে সাধারণ ট্রেন যাত্রীদের উপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে মূল্যবৃদ্ধির আঁচে চাপ বাড়ছে সাধারণ মানুষের উপর। এমন অবস্থায় টিকিট বাতিলে অতিরিক্ত ফি (Train Ticket Cancellation Charges) নেওয়া ঘিরে শুরু হয়েছে বিতর্ক।বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এতদিন শুধু টিকিটে বাতিলে 'ক্যালসেলেশন ফি' (Train Ticket Cancellation Charges) নিত।

Train Ticket Cancellation Charges

কিন্তু এখন জিএসটি দিতে হবে। বর্ধিত ফি'র সঙ্গে ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে। ফলে টিকিট বাতিলে অনেকটাই টাকা গুনতে হবে। শুধু তাই নয়, টিকিট বাতিলের সময়সীমার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েচে বলে 'বর্তমান' পত্রিকায় প্রকাশিত খবরে জানা গিয়েছে। আর তাতে সমস্যা যাত্রীদের আরও বাড়বে।

আগের নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টা কিংবা আগেও টিকিট বাতিল (Train Ticket Cancellation Charges) করলে নির্দিষ্ট হারে 'ক্যানসেলেশন ফি' কেটে নেওয়া হতো। কিন্তু নয়া ব্যবস্থা বলচে, এবার সম্পূর্ণটাই ৪৮ ঘণ্টার মধ্যেই করতে হবে। অর্থাৎ যাত্রার দুদিন আগেই বাতিল করতে হবে টিকিট।

আগের নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাস বা এগজিকিউটিভ ক্লাসে ৪৮ ঘণ্টা কিংবা তার আগে টিকিট বাতিল (Train Ticket Cancellation Charges) করলে ১২০ টাকা নেওয়া হতো। কিন্তু নয়া নিয়মে ৪৮ ঘণ্টার মধ্যে টিকিওট বাতিল করলে ২৪০ টাকা নেওয়া হবে। এরপর যুক্ত হবে জিএসটিও।

ইতিমধ্যে ভারতীয় রেল একগুচ্ছ নিয়মে বদল (Train Ticket Cancellation Charges) এনেচে। এমনকি সিনিয়ার সিটিজেনদের টিকিটের উপর দেওয়া ছাড়ও তুলে দিয়েছে রেলমন্ত্রক। করোনার পর থেকেই এই সুবিধা পাচ্ছেন না সিনিয়ার সিটিজেনরা। এই বিষয়ে বারবার আবেদনেও কাজ হয়নি। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ৬০ বছর উর্ধ মানুষের মধ্যে। এবার 'ক্যালসেলেশন ফি' এর সঙ্গেও জিএসটি। যা মানুষের ক্ষোভ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+