Vande Bharat Express: দরজাতেই 'বড় বিপদ'! রাঁচি-হাওড়া বন্দে ভারতে ভয়ঙ্কর অভিজ্ঞতা যাত্রীর

Vande Bharat Express: ট্রেন নম্বর ২০৮৯৭-২০৮৯৮ রাঁচি-হাওড়া বন্দে ভারতে বাণিজ্যিক পরিষেবা ইতিমধ্যে শুরু হয়েছে! বুধবার ছাড়া সপ্তাহে প্রত্যেকদিনই এই পরিষেবা পাওয়া যাবে। কিন্তু স্বয়ংক্রিয় দরজা কারনে যাত্রীরা নাকি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

আর এমনই ছবি সম্প্রতি হিন্দি নিউজ পোর্টাল 'জাগরণে' ধরা পড়েছে। বন্দে ভারত (Vande Bharat Express) ইতিমধ্যে ভারতের রেলপথে গতি এনেছে। শুধু তাই নয়, দেশের অন্যতম আধুনিক সেমি বুলেট ট্রেন।

Vande Bharat Express

  • Vande Bharat Express: কিন্তু কীসের সমস্যা?

ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ঘটনা প্রথমদিনের। রাঁচি থেকে ছাড়ার পর বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনটি টাটা নগরে এসে পৌছয় আটটা বেজে ৪০ মিনিটে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, মাত্র পাঁচ মিনিটের জন্যেই ওই স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। ৮টা ৪৫ মিনিটে ফের একবার ট্রেনটি রওনা দেয়। কিন্তু সেই সময় হাওড়ায় আসার জন্যে বেশ কয়েকজন যাত্রী পৌঁছন। বেশ কিছুটা দেরিতেই তাঁরা স্টেশনে যান। তাঁদের স্বয়ংক্রিয় দরজার বিষয়ে কিছুই জানা ছিল না। ফলে ট্রেন ছাড়ার আগেই দরজা বন্ধ হয়ে যায়।

  • Vande Bharat Express: দরজাতেই লুকিয়ে নাকি বিপদ

দরজা বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কোচে (Vande Bharat Express) উঠতেই পারেননি ওই যাত্রী। কি করবেন বুঝতে পারছিলেন না। যদিও এমতাবস্থায় যাত্রীরা দ্রুত ট্রেন চালকের কাছে যান যদিও ওই ট্রেন চালক দীর্ঘ আলোচনার পর ওই যাত্রীদের উঠতে দেন। কিন্তু তাঁর বগি দিয়ে তাঁদের ট্রেনে উঠতে বলেন। এবং আপদকালীন দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেন। ট্রেন চালকের এহেন ব্যবহারে খুবই খুশি যাত্রীরা। কিন্তু এমন অভিজ্ঞতার মুখোমুখি অনেকেই হচ্ছেন বলেই খবর। যাত্রীদের একাংশ বলছেন, দরজাতেই লুকিয়ে নাকি বিপদ।

  • Vande Bharat Express: উপকৃত হচ্ছেন বহু মানুষ

রেলে শুধু পরিবর্তন নয়, গতিও এনেছে বন্দে ভারত। একদিনের ব্যবধানেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে। রবিবার ৯টি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধনের সঙ্গে বাংলার প্রাপ্তি হয়েছে দুটি। পাটনা-হাওড়া এবং রাঁচি-হাওড়া বন্দে ভারত পেয়েছে বাংলা। দুটি ট্রেনই প্রথমদিন থেকেই সফল। বন্দে ভারত ট্রেনটি রাঁচি থেকে সকাল ৫টা ১৫ মিনিটে ছাড়ে। টাটানগর পৌঁছয় ৮টা ৪০ মিনিটে। বং হাওড়া ট্রেনটি সাড়ে ১২ টার মধ্যে পৌঁছে যাবে। রাঁচি থেকে হাওড়ার দূরত্ব ৪৬৩ কিমি। আর এই দূরত্ব বন্দে ভারত সাত ঘণ্টা পাঁচ মিনিটে সম্পন্ন করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+