Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে বিনা টিকিটে উঠে শৌচাগারে বসে সুখটান! তারপরের ঘটনা অবাক করবে
Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে এখন ঘটনাবহুল হয়ে উঠেছে। যাত্রীদের কারণেই। এবার অন্ধ্রপ্রদেশে যা ঘটল তা নজিরবিহীন। বিনা টিকিটে এক যাত্রী উঠে পড়েন বন্দে ভারতে। ধরা না পড়ার ভয়ে শৌচাগারের দরজা আটকে বসে থাকেন।
কিন্তু বিপত্তি হলো সুখটান দিতে গিয়ে। বিনা টিকিটে বন্দে ভারতে সফরের অভিজ্ঞতা মোটেই সুখকর হলো না অন্ধ্রপ্রদেশের ওই বাসিন্দার।

তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। গতকাল আচমকাই ট্রেনটিতে ধোঁয়া দেখা যায়। বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। ট্রেনটি তখন ছুটছিল নেল্লোর জেলা দিয়ে। লোকো পাইলট বিষয়টি জানিয়ে স্টাফদের সতর্ক করে দেন। শুরু হয় অনুসন্ধান। দেখা যায় একটি বগির শৌচাগার থেকে ধোঁয়া বের হচ্ছে।
মানুবোলু গ্রামের কাছে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। যে শৌচাগার থেকে ধোঁয়া বের হচ্ছিল সেখানে পৌঁছে যান ট্রেনের কর্তব্যরত কর্মীরা। এরপরই আটক করা হয় এক ব্যক্তিকে। জানা যায়, তিনি তিরুপতি থেকে ট্রেনে উঠেছিলেন। বৈধ কোনও টিকিট ছাড়াই। দরজা বন্ধ করে বসে ছিলেন শৌচাগারে। সেখানেই ধূমপান করতে গিয়ে গোল বাঁধে।
যাত্রীদের কথায়, সি-১৩ কোচের শৌচাগারে বসে তিনি ধূমপান করে সম্ভবত জঞ্জাল রাখার পাত্রে সিগারেট ফেলেছিলেন। তা থেকেই আগুন ধরে যায়। যদিও রেলের তরফে দাবি করা হয়েছে, ২০৭০২ বন্দে ভারত এক্সপ্রেসে ধরা পড়ার ভয়ে ওই যাত্রী শৌচাগারে থাকাকালীন ধূমপান করতে গিয়েছিলেন। তাতে ফায়ার অ্যালার্ম বাজে।

এই এক্সপ্রেসের স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে পাউডারের মতো ধোঁয়া বেরোয়, যা অগ্নিশিখা নেভানোর কাজ করে। সেই ধোঁয়া দেখেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল বলে জানিয়েছে দক্ষিণ মধ্য রেলওয়ে জোনের বিজয়ওয়াড়া ডিভিশনের এক আধিকারিক। বিনা টিকিটের যাত্রীকে আটক করে নেল্লোরে নামানো হয় এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিকেল পাঁচটি নাগাদ মানুবোলু স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানো হয়েছিল। ফলস অ্যালার্ম বাজার আওয়াজ শুনে ট্রেনে আগুন লেগেছে বলে আঁচ করে রেল পুলিশ দ্রুত কোচের কাছে পৌঁছয়। টয়লেটের জানালা ভেঙে ধূমপানরত ব্যক্তিকে আটক করা হয়। কিছুক্ষণ পর নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত।












Click it and Unblock the Notifications