বিমানের পর এবার বাস! পাশে বসা মহিলা যাত্রীর আসনে প্রস্রাব নেশায় চুর যুবকের
গত কয়েকদিন আগে একটি বিমানে প্রস্রাব করে দেওয়ার ঘটনা ঘটে। বৃদ্ধা এক মহিলা আসনে এই কাজ করেন নেশাগ্রস্থ এক ব্যক্তি। এমনকি বিমানবন্দরেও প্রস্রাব করে দেওয়ার মতো ঘটনা ঘটে। আর এবার বাসে কিনা এই কাণ্ড।
বিমানের পর এবার বাসে এক যুবকের কীর্তিতে সমালোচনার ঝড়! মহিলা যাত্রীর আসনে প্রস্রাব করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিজয়াপুড়া থেকে ম্যাঙ্গালুরু যাওয়া একটি বাসে। আর তা সামনে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেনি ওই মহিলা।

তবে কর্নাটকের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গিয়েছে। কারণ বাসটি কর্নাটকের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বাসটি রাতে বিজয়াপুড়া থেকে ম্যাঙ্গালুরু যাচ্ছিল। আর তা যাওয়ার পথে হুবলি বলে একটি এলাকাতে ধাবাতে দাঁড়ায় বাসটি। আর সেই সময় সবাই খেতে নামে। আর সেই সময়ে ৩০ বছর বয়সী ওই যুবক পাশে বসে থাকা মহিলার আসনে প্রস্রাব করে দেয়। যদিও সেই সময়ে অন্যান্যদের সঙ্গে ওই মহিলাও যাত্রীও ধাবাতে খেতে গিয়েছিল। গোটা বাস ফাঁকা হয়ে যায়। আর সেই সুযোগেই এই কাজ ওই যুবক করে বলে অভিযোগ।
আর এরপর ওই মহিলা বাসে ফিরে আসলে তার আসনে এই কাণ্ড দেখে রীতিমত চিৎকার করতে শুরু করে ওই মহিলা যাত্রী। সবাইকে ডেকে এনে বিষয়টি দেখান। ততক্ষণে দুর্গন্ধে ভরে গিয়েছে গোটা বাস! এই ঘটনায় রীতিমত চিৎকার শুরু করে দেন বাসে থাকা অন্যান্য যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, অভিযুক্ত ওই যুবক একেবারে নেশার ঘরে ছিল। কথা বলতেই সে পারছিল না বলে দাবি। আর সে নেশার ঘরেই সে কাজ করেছে বলেও মনে করা হচ্ছে। যদিও মহিলা এই বিষয়ে স্থানীয় কোনও পুলিশ কিংবা কোথাও কোনও অভিযোগ করেননি। যদিও এই বিষয়ে বারবার অভিযোগ জানানোর কথা বলা হয়। কিন্তু তাতে ওই মহিলা রাজি হননি।
কেএসআরটিসির এক আধিকারিক জানিয়েছেন, ওই মহিলা অভিযুক্তের বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে রাজি ছিল না। তাই বাস থেকে নেশায় থাকা যুবককে নামানো হয়নি বলে জানিয়েছেন ওই আধিকারিক। তবে আগামিদিনে যাতে এই ঘটনা না ঘটে সেজন্যে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওই আধিকারিক।
বলে রাখা প্রয়োজন, গত বছর শেষের দিকে এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা যাত্রীর আসনে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। যা ঘিরে একেবারে তুলকালাম বেঁধে যায়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনঃরাবৃত্তি।












Click it and Unblock the Notifications