ট্রেনের খাবার খাওয়ার আগে সাবধান, দেখুন রেলের বিরিয়ানিতে কী পাওয়া গেল
হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সেপ্রেসে সফরকালে এক যাত্রী বিরিয়ানি অর্ডার দেন ট্রেনের প্যান্ট্রিতে। খাওয়ার সময় দেখা যায় সেই বিরিয়ানিতে রয়েছে মরা টিকটিকি।
ট্রেন সফরে ভালো খাওয়া দাওয়া না হলে , সেই সফর জমেনা! তাই দুরপাল্লার ট্রেনে সফরের সময় অনেকেই ভালো-মন্দ খাবার খেতে পছন্দ করেন। সেরকমই হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সেপ্রেসে সফরকালে এক যাত্রী বিরিয়ানি অর্ডার দেন ট্রেনের প্যান্ট্রিতে। খাওয়ার সময় দেখা যায় সেই বিরিয়ানিতে রয়েছে মরা টিকটিকি।

অর্ডার দেওয়া ভেজ বিরিয়ানিতে মরা টিকিট পেয়েই , সেই যাত্রী সঙ্গে সঙ্গে ঘটনার কথা জানান ট্রেনে কর্তব্যরত টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মীদের। কিন্তু বিষয়টিতে তাঁরা কর্ণপাত না করায় শেষমেশ ঘটনার কথা জানিয়ে তিনি টুইট করেন দেশের রেলমন্ত্রী সুরেশ প্রভুকে।
Chandauli (UP): Lizard found in food served to a passenger on-board Poorva Express; passenger had complained to Railway Minister on Twitter pic.twitter.com/J7jv4s25j7
— ANI UP (@ANINewsUP) July 26, 2017
এদিকে, রেলমমন্ত্রীকে টুইটের পরই দানাপুর ডিভিশনের রেলওয়ে ম্যানেজার গোটা বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিয়ে তিনি দুঃপ্রকাশও করেন। প্যান্ট্রির দায়িত্বে থাকা ক্যাটারারকেও সরিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে। অন্যদিকে, ওই যাত্রীর অভিযোগ এই বিষাক্ত খাবার খাওয়ার পরও তাঁকে ওষুধ দিতে দেরি করে রেল কর্তৃপক্ষ। ঘটনার ৪ ঘণ্টা পর তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় বলে যাত্রীর দাবি।
ভারতীয় রেলে পরিবেশন করা খাবারের হাল যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তা নিয়ে কিছুদিন আগেই এক রিপোর্ট দেয় কম্পট্রোলার অ্য়ান্ড অডিটার জেনারেল বা ক্যাগ। সেই ঘটনার পর এবার রেলের এই বিষাক্ত খাবার পরিবেশনের খবর সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে রেল।












Click it and Unblock the Notifications