Passenger Trains Ticket: ৫০ শতাংশ কমল ট্রেনের টিকিটের দাম! বড় ঘোষণা রেলমন্ত্রকের
Passenger Trains Ticket: রেলযাত্রীদের জন্য বড় পদক্ষেপ ভারতীয় রেলমন্ত্রকের! বড় ছাড় টিকিটের দামে। এক্সপ্রেস ট্রেন এবং মেমু (Mainline Electric Multiple Unit (MEMU) ট্রেনের টিকিটের দামে বড় ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত টিকিটের দাম কমানোর কথা বলা হয়েছে।
করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন চলেছে। আর সেই সময় এই সমস্ত ট্রেনের টিকিটের ভাড়া দ্বিগুণ (Passenger Trains Ticket) করে দেওয়া হয়। যা নিয়ে সাধারণ ট্রেন যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল। অবশেষে এই বিষয়ে বড় সিদ্ধান্ত রেলমন্ত্রকের (Indian Rail)।

- Passenger Trains Ticket: এক্সপ্রেস ট্রেনের সমান ভাড়া!
প্যাসেঞ্জার এবং মেমু ট্রেনের ক্ষেত্রে টিকিটের দাম কমানোর (Passenger Trains Ticket) দাবি দীর্ঘদিন ধরে জানাচ্ছিলেন যাত্রীরা। বিভিন্ন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনগুলিও এই বিষয়ে আওয়াজ তুলেছিল। কিন্ত্যু এই বিষয়ে কোনও সিদ্ধান্তই রেলের তরফে এতদিন নেওয়া হয়নি। ফলে যাত্রীদের এই সমস্ত ট্রেনের টিকিটের দাম বেশি দিতে হচ্ছিল। অনেক ক্ষেত্রে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া এক্সপ্রেস ট্রেনের সমান পড়ে যাচ্ছিল যাত্রীদের। ভোটের মুখে এই বিষয়ে ব্যবস্থা নিল রেল।
- Passenger Trains Ticket: নুন্যতম ৩০ টাকা হয়ে গিয়েছিল টিকিটের দাম
রেল আধিকারিক সূত্রে খবর, প্যাসেঞ্জার এবং মেমু ট্রেনের সেকেন্ড ক্লাসের ভাড়া করোনা পরিস্থিতিতে (COVID-19) নুন্যতম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করে দেওয়া (Passenger Trains Ticket) হয়েছিল। শুধু তাই নয়, প্যাসেঞ্জার ট্রেনের জায়গায় এক্সপ্রেস (Express Specials) এবং মেমু/ডেমু এক্সপ্রেস (MEMU/DEMU Express) নাম দেওয়া হয়েছিল। টিকিটের দাম কমানোর পাশাপাশি এই ব্যবস্থাকেও তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রিয়ারি থেকেই নয়া এই নির্দেশ কার্যকর করা হয়েছে। সেই মতো রেলের তরফে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। সেই মতো নয়া এই নির্দেশ সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)- র তরফে কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।
- Passenger Trains Ticket: সমস্ত এক্সপ্রেস স্পেশাল এবং মেমু ট্রেনে কার্যকর হবে
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মেনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (MEMU) ট্রেন এবং ০ নম্বর থেকে জাররি হওয়া সমস্ত প্যাসেঞ্জার ট্রেনের টিকিটের দাম ৫০ শতাংশ কমিয়ে দেওয়া (Passenger Trains Ticket) হয়েছে। অসংরক্ষিত টিকিট সিস্টেম অ্যাপ (UTS App) এ ইতিমধ্যে দামে বদল আনা হয়েছে। এই পরিবর্তিত ভাড়া সারা দেশে সেই সমস্ত এক্সপ্রেস স্পেশাল এবং মেমু ট্রেনগুলিতে প্রযোজ্য হবে, যেগুলিকে আগে প্যাসেঞ্জার ট্রেন বলা হত।
বলে রাখা প্রয়োজন, গত চার বছর আগে করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন (Covid 19 Lockdown) জারি করা হয়। সেই সময় দেশে সমস্ত ট্রেন চলাচল বিন্ধ হয়ে যায়। লকডাউনের শেষের দিকে ফের একবার ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়। আর তা শুরু হতেই বাড়ানো হয় ভাড়া।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications