গন্তব্য ছিল নিউদিল্লি, ট্রেন পৌঁছল ভুল গন্তব্যে, যাত্রীদের মধ্যে চাঞ্চল্য
লোকাল ট্রেনটির যাওয়ার কথা ছিল নিউ দিল্লি রেল স্টেশনে। কিন্তু ট্রেনটি যাত্রা শেষ করল ওল্ড দিল্লি রেল স্টেশনে। যার জেরে বিপাকে পড়লেন কয়েকশো যাত্রী। আর কাজের দিনে এই ঘটনায় উত্তেজনা ছড়াল ওল্ডদিল্লিতে
লোকাল ট্রেনটির যাওয়ার কথা ছিল নিউ দিল্লি রেল স্টেশনে। কিন্তু ট্রেনটি যাত্রা শেষ করল ওল্ড দিল্লি রেল স্টেশনে। যার জেরে বিপাকে পড়লেন কয়েকশো যাত্রী। আর কাজের দিনে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওল্ডদিল্লি স্টেশন চত্বরে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি রওনা হয়ে যায় নিউ দিল্লির উদ্দেশে।

জানা গিয়েছে ৬৪৪৬৪ ইএমইউ ট্রেনটির পানিপথ থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল নিউ দিল্লিতে। কিন্তু ভুল সিগন্যালের জেরে সেটি ওল্ড দিল্লি লাইনের সবজি মান্ডি স্টেশনে পৌঁছে যায়। পরে ট্রেনটি যায় ওল্ডদিল্লি স্টেশনে। জানা গিয়েছে, রেলের লগ অপারেটর ট্রেনটিকে ৬৪০০৪ ইএমইউ-এর সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। সোনিপথ থেকে যে ট্রেনটির যাওয়ার কথা ছিল ওল্ড দিল্লিতে। পরে ট্রেনটিকে নিউ দিল্লি স্টেশনে পাঠানো হয়।
ঘটনার জেরে রেলের লগ অপারেটরকে সাসপেন্ড করা হয়েছে।
রেলের এক অফিসার জানিয়েছেন, ৬৪৪৬৪ ইএমইউ সাধারণত সবজি মান্ডি হয়ে নিউ দিল্লি স্টেশনে যায় সকাল ৭.৩০ নাগাদ। মঙ্গলবার সকালে ট্রেনটি কিছুটা দেরিতে চলছিল। সকাল ৭.৩৮-এ সেটি সবজি মান্ডি স্টেশনে পৌঁছয়। একই সময়ে ৬৪০০৪ ইএমইউ-এর ওল্ড দিল্লিতে পৌঁছনোর কথা। এখানেই গুলিয়ে ফেলেন গল অপারেটর।
ট্রেনটি ওল্ড দিল্লি স্টেশনে পৌঁছয় সকাল ৭.৫০-এ। বেশ কিছু যাত্রী রেলের হেল্পলাইনে ফোন করে জানান। রেলের তরফে ভুল স্বীকার করে নেওয়া হয়। ট্রেনটি নিউ দিল্লি স্টেশনের উদ্দেশে রওনা হয় সকাল ৭.৫৫ নাগাদ।












Click it and Unblock the Notifications