Vande Bharat: বুক করলেন জানলার ধার, পেলেন অন্য আসন! বন্দে ভারত এক্সপ্রেসের কাণ্ড রেলমন্ত্রীকে জানাতেই...

Vande Bharat Express Train: দেশের অন্যতম দ্রুতগামীর ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস! গত কয়েক বছরের মধ্যেই যাত্রীদের কাছে আস্থার জায়গা হয়ে উঠেছে এই ট্রেন (Indian Rail)। মাঝে মধ্যেই দেশের এই প্রিমিয়াম ট্রেনকে নিয়ে মানুষের ক্ষোভ তৈরি হয়। যেমন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিজিৎ আনন্দ!

ট্রেনের উইন্ডো সিট বুকিং করেছিলেন তিনি। কিন্তু যখন ট্রেনে (Vande Bharat Express Train) ওঠেন দেখতে পান তার আসন দেওয়া হয়েছে করিডরে। এমন অবস্থা দেখেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অভিজিৎ আনন্দ! টিকিট বুকিং এবং কি সিট পেয়েছেন তা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দেন।

Vande Bhara Express Train

Vande Bharat Express Train: ঠিক কি লিখলেন পোস্টে?

অভিজিৎ আনন্দ তার পোস্টে লিখেছেন, "সি 8 কোচে ৩৩ এবং ৩৪ নম্বর আসনের (Vande Bharat Express Train) জন্য জানালা এবং করিডোরের আসন বিন্যাস পরীক্ষা করা দরকার। আমার সিট নিয়ে কোনও সমস্যা নেই, কিন্তু আগামীদিনে যাত্রীদের এই বিষয়ে আরও সমস্যা হতে পারে বলে উল্লেখ। অভিজিৎবাবুর সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে ভারতীয় রেল এবং খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে দেন। সঙ্গে সঙ্গে সেটি ভাইরালও হয়ে যায়।

Vande Bharat Express Train: নড়েচড়ে বসে রেল

যাত্রীর এহেন অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ভারতীয় রেল (Vande Bharart Express Train)। রেল পরিষেবার তরফে জানানো হয়েছে, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আধিকারিককে এই বিষয়ে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীর মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্য তলব করা হয়। অভিযোগ জানাতে রেলের তরফে বিশেষ নম্বর 139 এবং http://railmadad.indianrailways.gov.in লিঙ্কে ক্লিক করার কথা বলা হয়।

Vande Bharat Express Train: ৪০ মিনিটেইও সমস্যার সমাধান

অভিজিৎ আনন্দ রেলওয়ের (Vande Bharat Express Train) দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন। যেখানে অভিজিৎ লিখেছেন, দ্রিত পদক্ষেপ করার জন্য ধন্যবাদ। দু'জন রেল আধিকারিক সিট নিয়ে সমস্যার সমাধান করেন। এটা প্রশংসনীয় যে ভারতীয় রেল মাত্র ৪০ মিনিটের মধ্যে সমস্যা চিহ্নিত করে সমাধান করেছে। বলে রাখা প্রয়োজন, ভারতীয় রেলে বড় বদল আনা হয়েছে। বিশেষ করে যাত্রী স্বাচ্ছন্দ্যে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। রেল পরিস্কার থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বদল আনা হয়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+