Amrit Bharat Train: টিকিটের অর্ধেক দামে রাজস্থান নিয়ে যাবে 'বন্দে ভারত'! নতুন ট্রেন পাচ্ছে এই রাজ্য

Amrit Bharat Train: দেশের পরিবহণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভারতীয় রেল। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে সাধারণ মানুষের ভরসা ট্রেনই। 'লেটলতিফে'র তকমা সরিয়ে গতি বাড়ছে রেলের। বন্দে ভারত এক্সপ্রেস একাধিক রাজ্যের মধ্যে ছুটে চলেছে। কয়েক লাখ যাত্রীর ভরসার ট্রেন হয়ে উঠেছে সেটি।

আধুনিক প্রযুক্তিতয়ে তৈরি বন্দে ভারত। তুলনামূলক এই ট্রেনের ভাড়া অনেকটাই বেশি। আর সে কথা মাথায় রেখেই আমআদমির জন্য অমৃত ভার‍ত এক্সপ্রেস (Amrit Bharat Train) এনেছেন ভারতীয় রেল। বাংলা সহ আরও একটি রাজ্যের মধ্যে চলাচল করছে।

Amrit Bharat Train

এবার দেশের মরু রাজ্য থেকেও ছুটবে Amrit Bharat Train। প্রকাশিত খবর অনুযায়ী, রাজস্থানের জন্য একটি রেক বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই তা চলবে বলেও দাবি করা হয়েছে। যা খবর, আজমড় থেকে জয়পুর হয়ে রাঁচি পর্যন্ত চালানো হবে Amrit Bharat Train টিকে। এক নজরে জেনে নিন এই ট্রেনের খুঁটিনাটি তথ্যগুলি-

Amrit Bharat Train: ২৬টি রুটে অমৃত ভারত ট্রেন চলবে

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শেষে অমৃত ভার‍ত ট্রেন রাজস্থান থেকে চলবে। ইতিমধ্যে রাজস্থান থেকে একাধিক রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। এবার সাধারণ মানুষের কথা ভেবে অমৃত ভারত এক্সপ্রেসও চালানো হবে। রেলওয়ে বোর্ডের আধিকারিকদের মতে, প্রথম ধাপে ২৬টি রুটে অমৃত ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। আর সেই তালিকায় আছে রাজস্থানও।

জানা যাচ্ছে, রাজস্থানের যোধপুর থেকে গোরখপুর এবং আজমেড় থেকে রাঁচি (জয়পুর হয়ে) চালানোর কথা ভাবা হয়েছে। কিন্তু এখনও এই বিষয়ে রুট কিঞ্জগবা শিডিউল কিছুই প্রকাশ করা হয়নি। এমনকি রেলের তরফেও কিছু জানানো হয়নি। এখনও আলোচনার স্তরেই বিষয়টি আছে বলেও প্রকাশিত খবরে জানা যাচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চাওয়া হবে। তিনিই এই ট্রেনের উদ্বোধন করতে পারেন।

Amrit Bharat Train: ১১০ টি বন্দে ভারত চালানোর প্ল্যান

আগামী তিন বছরের জন্য ১১০ টি নতুন অমৃত ভার‍ত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল। সেই মতো তৈরি হচ্ছে কোচ।

Amrit Bharat Train: খুঁটিনাটি তথ্য

  • ২২ কোচের অমৃত ভার‍ত এক্সপ্রেসের মধ্যে ১২ স্লিপার, ৮ জেলারেন এবং দুটি গার্ড কোচ থাকে।
  • ৮০০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের ক্ষেত্রে অমৃত ভারত চালানো হচ্ছে। এক্ষেত্রে প্যান্ট্রি কারের ব্যবস্থা থাকছে। যাতে যাত্রীরা ফ্রেশ খাবার খেতে পারে।
  • বন্দে ভারতের মতো সমস্ত আধুনিক সুবিধা আছে। তবে শুধু এসি নয়। ফলে টিকিটের দাম অনেক কম। অনেকেই এই ট্রেনকে 'গরীবের বন্দে ভারত'ও বলেন।
  • গতির নিরিখে কোনও অংশেই বন্দে ভারত এক্সপ্রেসের থেকে কম নয়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+