নাগাল্যান্ডে কোন দল কত আসন জিতল, কার ভোট শেয়ার কত, দেখুন একনজরে
নাগাল্যান্ডে কোনও দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি জোট বেঁধে লড়েছিল এনডিপিপির সঙ্গে। বিজেপি পেয়েছে ১১টি আসন। ওদিকে এনডিপিপি পেয়েছে ১৬টি আসন।
নাগাল্যান্ডে কোনও দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি জোট বেঁধে লড়েছিল এনডিপিপির সঙ্গে। বিজেপি পেয়েছে ১১টি আসন। ওদিকে এনডিপিপি পেয়েছে ১৬টি আসন। আর নাগা পিপলস ফ্রন্ট পেয়েছে ২৭টি আসন। জনতা দল ইউনাইটেড ১টি, এনপিপি ২টি ও নির্দল প্রার্থী ১টি আসনে জয়ী হয়েছে।

আসুন দেখে নেওয়া যাক কোন দল কত ভোট পেয়েছে
- ভোট শতাংশের বিচারে এনপিএফ ৩৯.১ শতাংশ হারে ৩৮৭৫২১টি ভোট পেয়েছে।
- এনডিপিপি ২৫.৫ শতাং হারে ২৫৩০১৩টি ভোট পেয়েছে।
- বিজেপি ১৪.৪ শতাংশ হারে ১৪৩০০৪টি ভোট পেয়েছে।
- এনপিইপি ৭ শতাংশ ভোট পেয়েছে, মোট প্রাপ্ত ভোট ৬৯৫০৬টি।
- জেডিইউ ৪.৬ শতাংশ হারে ৪৫০৮৯টি ভোট পেয়েছে।
- আইএনডি ৪.৩ শতাংশ হারে ৪৩০০৮টি ভোট পেয়েছে।
- এনসিপি ১০৬৯৩টি ভোট পেয়েছে ১.১ শতাংশ হারে।
- এএএপি দল ৭৪৯১টি ভোট পেয়েছে ০.৮ শতাংশ হারে।
- এলজেপি ০.৩ শতাংশ ভোট পেয়েছে। সংখ্যার বিচারে ২৭৬৫টি।
- এনপিপি ১৯৯৭টি ভোট পেয়েছে ০.২ শতাংশ হারে।
- এছাড়া নোটায় পড়েছে ০.৬ শতাংশ হারে ৫৬৭৩টি ভোট।












Click it and Unblock the Notifications