২০১৯ লোকসভা ভোটে রাহুলকে হারাতে ষড়যন্ত্র করেছেন কংগ্রেসের নেতারাই! বিস্ফোরক দাবি শ্যাম সুন্দরের
লোকসভা ভোটে কংগ্রেসের মহা ভরাডুবির পর থেকেই রাহুল গান্ধীর সভাপতিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি আদৌ সভাপতি থাকবেন কি না, তা নিয়ে রাহুল নিজে এখনও চিন্তা ভাবনা করছেন।
লোকসভা ভোটে কংগ্রেসের মহা ভরাডুবির পর থেকেই রাহুল গান্ধীর সভাপতিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি আদৌ সভাপতি থাকবেন কি না, তা নিয়ে রাহুল নিজে এখনও চিন্তা ভাবনা করছেন। এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক কংগ্রেসে রাজ্য় সভাপতি পর পর পদত্যাগ করতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে বোমা ফাটালেন বিহার কংগ্রেসের প্রধান শ্যাম সুন্দর সিং।

শ্য়াম সুন্দর সিং ধিরাজের দাবি, বিহার কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় ৪ কর্মীই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলকে হারিয়েছেন। পাশপাাশি, কংগ্রেসের শরিকদলের সদস্যদেরও তিনি অভিযুক্তের তালিকায় রেখেছেন। এখানেই শেষ নয়, শ্যাম সুন্দর সিং এর দাবি, লোকসভা ভোটে বিহার কংগ্রেসে ভোট নিলাম হয়েছে। যে যত টাকা বেশি দিয়েছেন ,তিনি সেই অনুযায়ী পার্টির টিকিট পেয়েছেন।
শ্যামসুন্দর সিংয়ের দাবি, বিহার কংগ্রেসের এমন ঘটনায় গোটা হাইকমান্ডকে অন্ধকারে রাখা হয়েছে। হাইকমান্ড তথা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজ্যস্তরের নেতারাই ষড়যন্ত্র করেছেন বলে দাবি করা হয়েছে বিহার কংগ্রেসের তরফে। শ্যামসুন্দরের দাবি, যাঁরা এখন রাহুলকে সভাপতি পদ না ছাড়ার জন্য আবেদন জানাচ্ছেন,তাঁরাই রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।












Click it and Unblock the Notifications