স্ত্রী অদল–বদল সেক্স চক্র ফাঁস, ধৃত সাতজন, কেরলের অভিজাত শ্রেণী যুক্ত, অনুমান পুলিশের
স্ত্রী অদল–বদল সেক্স চক্র ফাঁস, ধৃত সাতজন, কেরলের অভিজাত শ্রেণী যুক্ত, অনুমান পুলিশের
বিপাশা বাসু, অক্ষয় কুমার, করিনা কাপুর ও ববি দেওয়ল অভিনীত 'অজনবী’ সিনেমাটির কথা মনে আছে, যেখানে অক্ষয় কুমার ববি দেওয়লকে তাঁদের স্ত্রী অদল–বদল করার কথা বলেছিল। এবার সেই একই জিনিস দেখা গেল বাস্তবে। সঙ্গী অদল বদল করে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে কেরল পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যায় এই গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে হাজারের বেশি যুগল যুক্ত থাকতে পারে।

জানা গিয়েছে যে এক মহিলা কারুকাচাল পুলিশের কাছে অভিযোগ জানান যে তাঁর স্বামী তাঁকে জোর করে অন্য চার পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেছে। এই ধরনের ঘটনা কায়ামকুলাম প্রদেশ থেকেও ঘটতে দেখা গিয়েছিল আগে। ওই মহিলার অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ।
পুলিশ তদন্তে জানতে পেরেছে যে এই গ্রুপটি গোটা রাজ্যে তাদের সোশ্যাল নেটওয়ার্ক পরিচালনা করেন। প্রথমে তারা টেলিগ্রাম ও মেসেঞ্জারে যোগ দেয়। এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা একে–অপরের সঙ্গে যোগাযোগ রাখত। ছগনচেরির ডিওয়াইএসপি আর শ্রীকুমার বলেছে, 'আমরা অভিযোগকারী মহিলার স্বামীকে গ্রেফতার করেছি। এই চক্রের পেছনে বড় চক্র কাজ করছে এবং আমরা এই মামলার সঙ্গে যুক্ত আরও লোককে খোঁজার চেষ্টা করছি।
অভিযুক্তরা আলেপ্পি, কোট্টায়াম ও এর্নাকুলামের বাসিন্দা। পুলিশ নিশ্চিত করেছে যে রাজ্য জুড়ে ও অভিজাত সম্প্রদায়ের মানুষই এই চক্রের সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে যে ২৫ জনের বেশি মানুষ এই মুহূর্তে পুলিশের পর্যবেক্ষণে রয়েছে এবং আগামী দিনে এই মামলায় আরও গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চক্রের সোশ্যাল মিডিয়া গ্রুপে হাজার জনের বেশি সদস্য রয়েছে বলে মনে করছে পুলিশ।
তবে পুলিশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই চক্রের গ্রুপে পাঁচ হাজারের বেশি দম্পতিকে যুক্ত থাকতে দেখেছে। ২০১৮ সাল থেকে এই চক্রটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের সদস্যরা তাঁদের স্ত্রী অদল–বদলের জন্য মোটা টাকা নিত এবং তারা প্রত্যেকেই সমাজের অভিজাত শ্রেণীতে বসবাস করে।












Click it and Unblock the Notifications