পটনায় নীতীশ কুমারের ডাকে বিরোধীদলগুলির বৈঠক! যেসব দল এখনও উপস্থিতি নিশ্চিত করেনি
২০২৪-এর নির্বাচনে নরেন্দ্র মোদী নির্বাচনী লড়াইয়ে নামবেন, তৃতীয়বার ক্ষমতায় থাকার বাসনা নিয়ে। অন্যদিকে বিরোধীদের চেষ্টা বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়। সেই লক্ষ্যে ১২ জুন পটনায় বিরোধীদের বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। সেখানে বেশ কিছু দল উপস্থিত থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। আবার অনেক দল এখনও পর্যন্ত তা দেয়নি।
যেহেতু পটনায় বৈঠক এবং নীতীশ কুমার সেই বৈঠকের আমন্ত্রণ করেছেন, সেই কারণে সেখানকার সরকারে অংশগ্রহণকারী তিন দল জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস ১২ জুনের বৈঠকে অংশগ্রহণ করবে বলে ধরে নেওয়া যায়। আলাদা করে কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছিলেন, কংগ্রেসের বিশ্বাস সেই বৈঠকে সব অ-বিজেপি দল একসঙ্গে মিলিত হবে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন ওইদিনের সভায় দলের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যেহেতু সব বিরোধী দল ওই বৈঠকে উপস্থিত থাকতে পারে, সেই কারণে তাঁরাও ওই বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে শিবসেনা ইউটিবির উপস্থিত থাকার ব্যাপারে নিশ্চিত করেছেন দলের নেতা সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, দলের নেতা উদ্ধব ঠাকরে ছাড়াও ওই বৈঠকে এনসিপি নেতা শারদ পাওয়ারও উপস্থিত থাকবেন।
তামিলনাড়ু মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন জানিয়েছেন, তিনি সেই বৈঠকে উপস্থিত না থাকতে পারলেও, দলের প্রতিনিধি সেখানে যাবেন। তিনি জানিয়েছে আগে থেকেই নির্ধারিত একটি সরকারি অনুষ্ঠানে থাকবেন। তিনি এব্যাপারে বিরোধী দলের বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ করেও পরে জানিয়েছেন দলের প্রতিনিধি সেই বৈঠকে থাকবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ১২ জুন পটনায় বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে ইঙ্গিত করেছেন। তবে তিনি না অন্য কেউ সেই বৈঠকে উপস্থিত থাকবেন সেব্যাপারে এখনও কিছু জানাননি। তবে দলের তরফে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য গড়ে তোলা এবং তা শক্তিশালী করার পক্ষে।
তবে যে দুই বড় দল সেদিনের বৈঠকে উপস্থিত থাকার ব্যাপারে এখনও নিশ্চিত করেনি, তারা হল তেলেঙ্গানার বিআরএস এবং আম আমমি পার্টি। নীতীশ কুমার এই দুই দলের সঙ্গে যোগাযোগ করলেও, তারা এখনও উপস্থিত থাকার ব্যাপারে নিশ্চয়তা দেয়নি। কংগ্রেস বারে বারে এই দুই দলের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগ করেছে।
কংগ্রেসের তরফে এআইসিসির মুখপাত্র অলোক শর্মা বলেছেন, তারা এখনও কেজরিওয়াল এবং কেসিআরকে বিশ্বাস করতে পারেননি। তবে ১২ জুনের বৈঠকের পুরো বিষয়টি তারা নীতীশ কুমারের বিবেচনার ওপরে ছেড়েছেন বলেও জানিয়েছেন।

এই দুই দল ছাড়াও এখনও সমাজবাদী পার্টি, এআইএমআইএম, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বহুজন সমাজপার্টি ১২ জুনের বৈঠকে উপস্থিত থাকার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।এর আগে বিজেডি সুপ্রিমো বিরোধী জোটে থাকতে অস্বীকার করেছিলেনষ তাই নীতীশ কুমার শেষ পর্যন্ত কটি বিরোধী দলকে পটনায় একত্রিত করতে পারেন, এখন সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications