Yogi Adityanath: ইন্টারন্যাশনাল ট্রেড শো! যোগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অংশগ্রহণকারীদের
Yogi Adityanath: উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় ইন্ডিয়া এক্সপো মার্টে অনুষ্ঠিত হচ্ছে উত্তর প্রদেশ আন্তর্জাতিক ট্রেড শো। রাজ্যের বিভিন্ন অঁশ থেকে প্রায় দু হাজারে বেশি অংশগ্রহণকারী সেখানে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা তাদের উৎসাহ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যমনাথের প্রতি কৃতষ্ণতা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে অংশগ্রহকারীদের মধ্যে রয়েছেন বারাণসীর বাসিন্দা আঙ্গিকা কুশওয়াহা। তিনি জানিয়েছেন, তিনি বেনারসি শাড়ি তৈরিতে পারদর্শী। তিনি আরও য়জানিয়েছেন, ৩০০ টি তাঁত চালিত এক হাজার ব্যক্তির কর্মী বাহিনী পরিচালনা করেন তিনি।

আঙ্গিকা কুশওয়াহা টেক্সটাইলে পিএইচডি। তিনি ট্রেড শোতে বেনারসি শাড়ি তৈরির জটিলতা প্রদর্শন করতে এসেছেন। তিনি আরও বলেছেন, যোগী সরকারের অধীনে তাঁতিরা সব ধরনের সুবিধা পাচ্ছেন। এবং ঋণ নেওয়ার ব্যাপারে আর চিন্তা করতে হবে না। ট্রেড শোতে মোরাদাবাদের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কারিগর দিলশাদ হুসেন পিতলের খোদাই প্রদর্শন করেন।
দিলশাদ হুসেন বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য শোগুলি উত্তর প্রদেশে সেখানকার প্রদর্শকদের তাদের পণ্যগুলিকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে উপস্থাপন করার জন্য একটি প্ল্যাটফর্ম অফার করে। প্রদর্শকদের এমন সুবিধার জন্য মুখ্যমন্ত্রী যোগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিলশাদ হুসেন। ট্রেড শোকে অনন্য সুযোগ বলেও বর্ণনা করেছেন তিনি।
মিরাটের এক শিল্পী তথা পদ্মশ্রী পুরস্কার প্রাপক শীশ রামও উত্তর প্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শোতে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। ৪০ বছর ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার পরে তিনি চিত্রকলা ও ভাস্কর্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এএবং বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছেন।
শীশ রাম বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য শো-এর মতো ইভেন্টগুলি কেবল শিল্পী ও কারিগরদের মর্যাদা বাড়ায় না, বিশ্ব মঞ্চে উত্তর প্রদেশ ও ভারতের খ্যাতিও বাড়ায়।












Click it and Unblock the Notifications