সামনে নেতাজি ইস্যু, বিজেপি-বিরোধী জোট গড়তে বাইকোর পাশে তৃণমূল

কলকাতা, ২২ ডিসেম্বর: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে গোপন ফাইল রয়েছে কেন্দ্রের জিম্মায়, তা জনসমক্ষে আনার দাবিতে চেন্নাইয়ে ধর্নায় বসছেন এমডিএমকে সুপ্রিমো বাইকো। আর তাঁর পাশে দাঁড়িয়ে বিজেপি-বিরোধী জোট শক্তিশালী করতে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। বাইকোর ধর্নার যোগ দিতে সোমবারই চেন্নাই রওনা হচ্ছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: কংগ্রেস হোক বা বিজেপি, নেতাজিতে সবারই অ্যালার্জি!

নেতাজি আজও বাঙালির কাছে খুব বড় আবেগ। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বিলক্ষণ বোঝেন। তাই সারদা-কাণ্ড থেকে বর্ধমান বিস্ফোরণ, একের পর এক ঘটনায় তিনি যখন কোণঠাসা, তখন নেতাজিই ভরসা! কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, সুভাষচন্দ্র বসুকে নিয়ে অন্তত ১০টি এমন ফাইল রয়েছে, যা কখনওই প্রকাশ করা যাবে না। এতে চূড়ান্ত গোপন তথ্য রয়েছে। তার পরই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ ওঠে। কারণ লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, কংগ্রেস নেতাজির মতো বরেণ্য মানুষের সঙ্গে অন্যায় করেছে। তাঁকে নিয়ে যে গোপন ফাইলগুলি রয়েছে, বিজেপি তা প্রকাশ করতে চায়। অথচ সেই প্রতিশ্রুতি পালিত হয়নি।

ককক

আর এই প্রতিশ্রুতি পালিত না হওয়ায় এ বার সেটিকে ইস্যু করেছে তৃণমূল। এনডিএ ছেড়ে বেরিয়ে এসে বাইকো ঘোষণা করেন, নেতাজি-সংক্রান্ত ফাইল জনসমক্ষে আনার জন্য তিনি ধর্নায় বসবেন। সেই মতো শুরু হয়েছে কর্মসূচি। কাল, মঙ্গলবার চেন্নাইতে এই ধর্নায় আয়োজন করেছে এমডিএমকে। সেখানে জোটের প্রস্তাব নিয়ে শামিল হতে যাচ্ছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

বাইকো বলেছেন, "১৯৪৫ সালে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি। জাপান তখন সঠিক তথ্য দেয়নি। এ বার সত্যিটা উদঘাটন করা হোক।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+