মুম্বই-এ সাতসকালে এলফিনস্টোন আতঙ্ক, ভেঙে পড়ল রেল ওভার ব্রিজ, দেখুন ভিডিও

মুম্বইয়ের আন্ধেরিতে ব্রিজ ভেঙে ব্যাহত ট্রেন চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রেলের ওভারহেড তারের ওপর ভেঙে পড়ে সেটি। ব্রিজে যান চলাচল বন্ধ। পশ্চিম রেলে ট্রেন চলাচলও ব্যাহত হয়

মুম্বইয়ের আন্ধেরিতে ব্রিজ ভেঙে ব্যাহত ট্রেন চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রেলের ওভারহেড তারের ওপর ভেঙে পড়ে সেটি। ব্রিজে যান চলাচল বন্ধ। পশ্চিম রেলে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজের ওপর দিয়েই যাতায়াত করে থাকেন।

মুম্বইয়ে ফিরল এলফিনস্টোন ব্রিজের স্মৃতি! প্রবল বৃষ্টিতে আন্ধেরিতে ভাঙল রেল ওভারব্রিজ, দেখুন ভিডিও

ফের যে ফিরল এলফিনস্টোন ব্রিজ ভেঙে পড়ার স্মৃতি। নয় মাস আগের ঘটনা। তবে এদিনের দুর্ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ আন্ধেরি পূর্বের সঙ্গে আন্ধেরি পশ্চিমের সংযোগকারী গোখলে ব্রিজটি ভেঙে পড়ে।

ধ্বংস স্তূপ সরিয়ে, তার ঠিক করে রেল চলাচল শুরু করতে সময় লাগবে বলে জানানো হয়েছে।

ধ্বংস স্তূপের মধ্যে কেউ আটকে আছেন কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন দমকলকর্মীরা।
এদিকে ব্রিজ ভেঙে পড়ার জেরে আশপাশের এলাকায় ট্রাফিক জ্যাম শুরু হয়েছে।

মুম্বইয়ে সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

v

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+