রাফালে নিয়ে বিস্ফোরক কংগ্রেস! টেপ প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ রাহুলের দলের
বর্তমানে অসুস্থ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের বেডরুমে রাফালের ফাইল রয়েছে, এই অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীর উত্তরের দাবি করেছে।
লোকসভা নির্বাচনের দিকে সময় যত এগোচ্ছে রাফালে নিয়ে ততই চাপ জোরদার করছে কংগ্রেস। বর্তমানে অসুস্থ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের বেডরুমে রাফালের ফাইল রয়েছে, এই অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীর উত্তরের দাবি করেছে। যদি এই কারণই হয়ে থাকে তাহলে কেন যুগ্ম সংসদীয় কমিটি তৈরি করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
লোকসভায় রাফালে নিয়ে বিতর্কের আগে রাহুল গান্ধী বিষয়টি নিয়ে আক্রমণ আরও তীক্ষ্ম করেন। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ প্রতাপ সিং রানের অডিও টেপ বলে দাবি করে বলা হয় রাফালেই ফাইল রয়েছে পারিকরের কাছে। যদিও অডিও টেপটি কার গলায় সে বিষয়টই এখনও পরীক্ষা করে দেখা হয়নি। কথোপকথনে অপর পারের ব্যক্তিটি কে তাও জানা যায়নি।
|
সুরজেওয়ালার দাবি
সংবাদ মাধ্যমের প্রকাশ, কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা কথোপকথনটিকে গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানে এবং অপর এক ব্যক্তির বলে দাবি করেছেন। যাতে গোয়ার মন্ত্রী রানে দাবি করেছেন, গত সপ্তাহে গোয়ার ক্যাবিনেটের বৈঠকের সময়ে পারিকর বলেছেন, রাফালে নিয়ে সব ফাইল এবং প্রমাণ রয়েছে
তাঁর ফ্ল্যাটের বেডরুমে। যা কেউ সরাতে পারবে না। কংগ্রেস মুখপত্রের দাবি, এর থেকেই প্রমাণিত চৌকিদার চোর। চৌকিদার কেন পারিকরকে ভয় করছেন, সেই প্রশ্ন তুলেছেv সুরজেওয়ালা।
|
বেড রুমে রাফালে ফাইল
সুরজেওয়ালার দাবি, রানে বলছেন, মুখ্যমন্ত্রী উল্লেখযোগ্য একটি কথা বলেছেন। তিনি বলেছেন, রাফালে নিয়ে সব তথ্য রয়েছে তাঁরই বেডরুমে। এর অর্থ এইসব ফাইলের বদলে তিনি মূল্য ধরে রেখেছেন।
বেশ কিছুদিন ধরে কংগ্রেস অভিযোগ করে আসছে, অসুস্থ হওয়া সত্ত্বেও পারিকরকে গোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হচ্ছে না। কেননা তাঁর কাছে রাফালে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
এপ্রসঙ্গে বিজেপির দাবি, রাফালে নিয়ে মিথ্যা বলছে কংগ্রেস।

মন্ত্রীর প্রশ্ন
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টেপ প্রকাশের পর গোয়ার মন্ত্রী রানের প্রশ্ন, যদি পারিকরের কাছে রাফালে ফাইল থেকেও থাকে, তবে তিনি কেন সবার সামনে তা আনবেন। কেনই বা সেই প্রসঙ্গ তুলবেন। কংগ্রেসের বিরুদ্ধে নিচু রাজনীতির করার অভিযোগ করেছেন রানে। ক্যাবিনেট এবং গোয়ার মুখ্যমন্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করা হচ্ছে বলেও
অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে মন্ত্রীর দাবি, রাফালে নিয়ে পারিকর কোনও মন্তব্যই করেননি।
কংগ্রেস দীর্ঘ সময় দরে অভিযোগ করে আসছে অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দিতে, রাফালে চুক্তিতে পরিবর্তন করেছেন নরেন্দ্র মোদী। এক্ষেত্রে ইউপিএ-র সময়ের চুক্তির পরিবর্তন করা হয়েছে।












Click it and Unblock the Notifications