Parliment Monsoon Session: মণিপুর ইস্যুতে তুমুল বিক্ষোভ, গান্ধী মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে INDIA
মণিপুর এবং নারী সুরক্ষা ইস্যুতে যুযুধান দুই পক্ষ। সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছে মহাজোট INDIA। তাতে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। ডেরেক ওব্রায়েন, দোলা সেন সহ একাধিক তৃণমূল সাংসদ মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন।
অন্যদিকে এনডিএও পিছিয়ে নেই। রাজস্থানের নারী সুরক্ষা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সাংসদরা। রাজস্থান জুড়ে একাধিক জায়গায় নারীদের উপরে অত্যাচার চলছে অভিযোগ করে সংসদ ভবনে গান্ধী মূর্তির কাছেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। শাসক বিরোধী তরজায় উত্তেজনা ছড়িয়েছে সংসদ ভবন চত্ত্বরে।

বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদ ভবন। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে গ্রামে হাঁটানোর পর গণধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে। মোদী সরকার পুরো বিষয়টি ধামাচাপা িদতে চাইছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। মণিপুের গত ৩ মাস ধরে অশান্তি জারি রয়েছে।
বধ্যভূমিতে পরিণত হয়েছে মণিপুর। মেইই সম্প্রদায়ের সংরক্ষণের তালিকা রাখার প্রতিবাদে বিক্ষোভ দেখায় কুকি সম্প্রদায়। সেই বিরোধিতা রক্তক্ষয়ী হিংসায় পরিণত হয়েছে। গত তিন মাস ধরেও সেখানে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। একের পর এক খুন, ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে মণিপুরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখার পর চমকে উঠেছে গোটা দেশ।
সংসদের বাদল অধিবেশনের শুরু দিন থেকেই মণিপুর ইস্যুকতে আলোচনা দাবি করে প্রস্তাব এনেছিল কংগ্রেস । কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় কংগ্রেস বিক্ষোভ দেখাতে থাকে। শেষে দিনের মতো মুলতুবি করে দিতে হয় অধিবেশন। সোমবারেও ফের মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদ চত্ত্বর। গান্ধী মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন মহাজোট INDIA-র সাংসদরা। প্রায় ৩০০ সাংসদ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন গান্ধী মূর্তির পাদদেশে।
তাতে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবি করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এদিকে আবার রাজস্থানের বিজেপি সাংসদরাও নারী সুরক্ষার দাবিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে তুমুল বিবাদ ৈতরি হয়েছিল। তারপরে অনেকজা জোরাজুরি করেই দুই গোষ্ঠী নিজেদের বিক্ষোভের জায়গা করে নেয়।












Click it and Unblock the Notifications