Parliment Monsoon Session: মণিপুর ইস্যুতে বিজেপিকে নিশানা, হঠাৎ করে দিল্লিতে কেন তৎপর অভিষেক
বিক্ষোভ দেখানোর জায়গা নিয়ে রাজস্থানের বিজেপি সাংসদদের সঙ্গে INDIA-র বচসা। শেষ পর্যন্ত জেদাজেদি করেই দুই পক্ষ বিক্ষোভ দেখালেন একই জায়গায়। পুরোটাই মণিপুর ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা। এমনই দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ তিনিও সামিল হয়েছিলেন বিক্ষোভে। পঞ্চায়েত ভোটের পরে দিল্লিতে সক্রিয়তা দেখাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংসদ চত্ত্বরে বিক্ষোভো সামিল হতে দেখা যায়নি। কিন্তু এবারক একটু বেশি সক্রিয়তা দেখা গেল।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা আদায়ে দিল্লিতে গিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। সেই সঙ্গে আগামী ৫ অগাস্ট রাজ্য জুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘোরাওয়ার ডাক দিয়েছেন তিনি।
একুশের ভোটের পর থেকে পুরসভা এবং পঞ্চায়েতে জয়ের ধারা বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। এবার টার্গেট দিল্লি। নতুন মহাজোট INDIA-তে সামিল হয়েছেন তাঁরা। তারপরেই দিল্লিকে টার্গেট করে এবার জাতীয় রাজনীতির ময়দানে ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তার প্রথম ধাপ সংসদ অধিবেশে মণিপুর ইস্যুকতে সরব হওয়া। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন।

গান্ধী মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক। তিনি বলেছেন, 'আমরা যে ভিজ্যুয়ালগুলি দেখেছি তা অত্যন্ত যন্ত্রণাদায়ক। ১৫০০ কোটি টাকা খরচ করে নয়া সংসদ ভবন তৈরি করেছে এই সরকার। আপনারা সাধারণ মানুষের টাকা আটকে রাখেন।... আপনি (প্রধানমন্ত্রী মোদি) সংসদে আলোচনা চান না... সরকার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। ডাবল ইঞ্জিন সরকার অযোগ্য'।
ধাপে ধাপে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। মণিপুর ইস্যুতে সামনে রেখে বিক্ষোভে সামিল হলেও ১০০ দিনের টাকা বকেয়া রাখার কথা ভুলে যাননি তিনি। এদিন মণিপুর ইস্যুতো মোদীকে আক্রমণ করার পাশাপাশি বকেয়া টাকা নিয়েও সরব হয়েছেন তিনি। এদিকে সংসদের অচলাবন্থা কাটাতে তৎপর হয়েছে শাসক শিবির। রাজনাথ সিং আলোচনা করার জন্য বিরোধীদের সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।












Click it and Unblock the Notifications