ভোট পরবর্তী হিংসার তদন্তে গিয়ে ত্রিপুরায় আক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরা
সদ্য শেষ হয়েছে ত্রিপুরার নির্বাচন। বিপুল ভোটে ফের একবার ক্ষমতায় ফিরেছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মানিক সাহা। কিন্তু ভোট মিটতেই সংঘর্ষে উত্তপ্ত সে রাজ্য।
Tripura Post poll Violence: ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত ত্রিপুরা! একের পর এক হিংসার ঘটনা ঘটছে বিজেপি শাসিত সে রাজ্যে। এই অবস্থায় ত্রিপুরাতে তদন্তে গিয়ে আক্রান্ত সংসদীয় টিম। হিংসা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে দুদিনের সফরে ত্রিপুরা গিয়েছেন সংসদীয় টিমের সদস্যরা। সেখানে তাঁদের উপর অতর্কিতে হামলা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বলেন, সন্ধ্যায় বিসালগড়ের নেহালচন্দ্র নগর বাজারে সংসদীয় টিমের উপর জঘন্য হামলা হয়েছে। আর এরপরেই সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কড়া নিন্দা করা হয়েছে বিরোধীদের তরফে।
Agartala | There is lawlessness in Tripura. We are with people & will fight for them.Vandalism is being done here, houses, shops are being set on fire. This is the culture of the BJP & RSS. We'll raise it in Parliament & will protest against it: Congress leader Ajoy Kumar (10.03) https://t.co/kMzhRzBnOH pic.twitter.com/ecQGleVXc1
— ANI (@ANI) March 11, 2023

উত্তপ্ত এলাকা
জানা গিয়েছে, যখন সংসদীয় দলের সদস্যরা সিপাহীজলা জেলার হিংসা প্রভাবিত বিশালগড়ে যান সেই সময়ে এই হামলা ঘটে বলে অভিযোগ। অভিযোগের তির স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে বলে অভিযোগ স্থানীয় বাম নেতৃত্বের। এই হামলাতে তিনটি গাড়ি ব্যাপক= ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। এক বার্তায় সিপিএমের তরফে জানানো হয়েছে যে, ঘটনার পর দ্রুত এলাকা ছাড়েন বাম এবং কংগ্রেস নেতৃত্ব। যে কোনও মুহূর্তে তাঁদের উপর বড় হামলা হতে পারত বলে অভিযোগ বামেদের। যদিও বিজেপি এহেন হামলার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয় বলে জানানো হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

কি বলছে পুলিশ
ঘটনা প্রসঙ্গে পুলিশে দাবি, ঘটনায় পুলিশ প্রথম থেকেই অ্যালার্ট ছিল। ঘটনার পরেই দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন। তবে এই ঘটনায় ক্লেউ হতাহত হয়নি। তবে ঘটনায় দু থেকে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি স্থানীয় পুলিশের। ঘটনার পরেই এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় যুক্ত রয়েছে এমন সন্দেহে এক ব্যক্তিকে গ্রেগতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কি বলছে কংগ্রেস
এই ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ঘটনার পরেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেন তিনি। শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই তা প্রমাণ করেও বলে দাবি বিজেপি নেতার। কংগ্রেস এবং সিপিআই(এম) নেতারা জানিয়েছেন, সংসদীয় দলে চারজন লোকসভা সাংসদ এবং তিনজন রাজ্যসভার সাংসদ রয়েছে। যারা তিনটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকাগুলিতে পরিদর্শন করছেন বলে জানা গিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications