দুর্ঘটনা নিয়ে রেল আধিকারিকদের সমন, ভাগ্য এখন মমতার এই সাংসদের হাতে

সম্প্রতি নানা রেল দুর্ঘটনা নিয়ে রেলে পদস্থ আধিকারিকদের ডেকে পাঠাল রেল সংক্রান্ত সংসদীয় কমিটি। এই কমিটির প্রধান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ৯ নভেম্বর রেল আধিকারিকদের হাজিরা দিতে বলা হয়েছে।

একাধিক ট্রেন লাইনচ্যুত হওয়া যে দুর্ঘটনা ছাড়াও টাটকা রয়েছে মুম্বইয়ের এলফিনস্টোন রোড ব্রিজে পদপিষ্ট হওয়ার ঘটনা। এইসব ঘটনা নিয়েই রেলের পদস্থ আধিকারিকদের বক্তব্য শুনতে চায় সংসদীয় কমিটি। যার নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

রেল বোর্ডের আধিকারিকরা সংসদীয় কমিটির সামনে রেল চলাচলে নিরাপত্ত ব্যবস্থা এবং ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে সংক্ষেপে তাঁদের বক্তব্য পেশ করবেন।

সংসদীয় কমিটির এক সদস্যের মতে, রেল হল দেশের লাইফ লাইন এবং দরিদ্র মানুষের পরিবহণ। তাই নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই কমিটি ওই বৈঠকের ডাক দিয়েছে।

দুর্ঘটনা নিয়ে রেল আধিকারিকদের সমন, ভাগ্য এখন মমতার এই সাংসদের হাতে

সংসদীয় কমিটির সদস্যদের সামেন রেল বোর্ডের আধিকারিকদের সাম্প্রতিক বিভিন্ন ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা এবং মুম্বইয়ের ব্রিজ দুর্ঘটনা নিয়ে জবাবদিহি করতেও হতে পারে বলে সূত্রের খবর। মুম্বইয়ের ব্রিজে পদপিষ্ট হওয়ার ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছিল।

রেল ট্র্যাকের মেরামতির সময়, ট্রেনগুলির গতির নির্দিষ্ট সীমা রাখা জরুরি। এই ধরনের সীমা ছাড়া ট্রেনগুলির নিরাপত্তা বিঘ্নিত হয়।

ইতিমধ্যেই দেশের সব রেল ব্রিজের পর্যালোচনারও নির্দেশ দিয়েছে। এরমধ্যে যেগুলির মেরামতির দরকার তা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+