কর্মী স্বার্থের কথা চিন্তা! গ্র্যাচুয়িটি নিয়ে বড় সুপারিশ সংসদীয় কমিটির
কর্মী স্বার্থের কথা চিন্তা! গ্র্যাচুয়িটি নিয়ে বড় সুপারিশ সংসদীয় কমিটির
এবার গ্র্যাচুইটি আইনে পরিবর্তন করতে চলেছে সরকার। সংসদীয় কমিটির সুপারিশের জেরে সেই সম্ভাবনাই দেখা দিয়েছে। সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, একবছর টানা চাকরি হলেই গ্র্যাচুইটির সুবিধা পাবেন কর্মীরা। বর্তমানে কোনও সংস্থায় পাঁচবছর টানা চাকরি করলে গ্র্যাচুইটির সুবিধা পাওয়া যায়।

অতিমারী পরিস্থিতির জেরে নতুন চিন্তা
দেশব্যাপী অতিমারীর জেরে সারা দেশে বহু সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। ফলে এই নতুন চিন্তা এসেছে। অন্যদিকে, অনেক সময় নিয়োগকর্তা তাদের কর্মীদের ৫ বছর পূর্ণ হওয়ার আগেই বরখাস্ত করে দেন। তাঁরাও এই সুবিধা পাবেন। এই সংসদীয় কমিটির প্রধান বিজু জনতা দল সাংসদ ভার্তুহরি মেহতাব।

সবাইকেই গ্র্যাচুইটি দেওয়ার সুপারিশ
এই প্যানেলের অপর সুপারিশের মধ্যে রয়েছে, সব কর্মীকেই গ্র্যাচুইটি দেওয়ার কথা। তালিকায় রয়েছে কনট্র্যাক্ট লেবার, সিজনাল ওয়ার্কার, পিস রেট ওয়ার্কার, ডেইলি/মান্থলি ওয়েজ ওয়ার্কার।

লোকসভার স্পিকারের কাছে রিপোর্ট পেশ
এই সংক্রান্ত সুপারিশ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হয়েছে ৩১ জুলাই। কোড অফ সোশ্যাল সিকিউরিটি ২০১৯ নিয়ে যে সুপারিশ রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তার অঙ্গ হিসেবেই গ্র্যাচুইটি আইনের সংশোধনের সুপারিশ করা হয়েছে।

রাখা হয়েছে হিসেবের কথাও
গ্র্যাচুইটি কীভাবে হিসেব করা হবে সেই ফর্মুলাও কোড অফ সোশ্যাল সিকিউরিটিতে স্পষ্ট উল্লেখ রাখার কথা বলা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications